=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১ সেপ্টেম্বর থেকেই বদলে যাচ্ছে বিদেশ সফরের নিয়ম, বোর্ডিং পাস নিয়ে বড় খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশ ভ্রমণকারীদের জন্য রইল সুখবর। এবার থেকে বোর্ডিং পাসে (Boarding Pass) আর লাগানোর প্রয়োজন পড়বে না স্ট্যাম্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ব্যুরো অফ ইমিগ্রেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকেই দেশের সমস্ত বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগানো বন্ধ হবে। এখন থেকে যাত্রীরা তাঁদের মোবাইল ফোনের মাধ্যমেই সরাসরি ই-বোর্ডিং পাস দেখাতে পারবেন, এবং এতে সময় ও ঝামেলা দুটোই বাঁচবে।

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ইমিগ্রেশনের নিয়ম

আসলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগানোর জন্য যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। এমনকি দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পাশাপাশি এমনও অভিযোগ ওঠে, তাড়াহুড়োর সময় বোর্ডিং পাসে ভুল জায়গায় স্ট্যাম্প মেরে দেন আধিকারিকরা। এই সমস্যাগুলির স্থায়ী সমাধান করতেই ইমিগ্রেশন দফতরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাসে আর স্ট্যাম্প দেওয়া বাধ্যতামূলক থাকবে না। মোবাইলের মাধ্যমেই এবার হবে কাজ।

এমনকি সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে, যাত্রীরা যদি তাঁদের প্রিন্ট আউট করা বোর্ডিং পাস নিজেদের কাছে রাখতে চান তাহলে তাও পারেন। তবে সেখানে আর স্ট্যাম্প দেওয়া হবে না। এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকেই। কিন্তু ইমিগ্রেশনের সময় অবশ্যই ই-বোর্ডিং পাস দেখানো বাধ্যতামূলক।

আরও পড়ুন: টুলু-কাণ্ডে নয়া মোড়, এবার ডোমকলে সায়গলের বাড়িতে তল্লাশি অভিযান বীরভূম পুলিশের

এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফ-র তল্লাশির সময় বোর্ডিং পাসে আগে থেকে স্ট্যাম্প দেওয়া হয় না। সিআইএসএফ বেশ কয়েক বছর ধরেই ডোমেস্টিক বা আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জন্যই এই নিয়ম বন্ধ করেছে। এমনকি ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশনে প্রবেশ বা প্রস্থানের ক্ষেত্রে স্ট্যাম্পিং প্রক্রিয়াও বাতিল করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই একটি পাইলট প্রজেক্ট চালু হয়েছে। আর সেই প্রকল্পটি সফল হলে নতুন প্রযুক্তি গোটা দেশের বিমানবন্দরগুলিতে বাস্তবায়ন করা হবে বলেই জানানো হয়েছে।

Leave a Comment