=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৭ বিশ্বকাপের আগেই ৪ ম্যাচ উইনার পেয়ে গেল টিম ইন্ডিয়া, তালিকায় নেই রোহিত-বিরাট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানকে ধবলধোলাই করে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের তিনটিতেই জিতেছে ভারত (Team India)। এক কথায়, ঘরের মাঠে প্রতিপক্ষকে একেবারে হোয়াইটওয়াশ করে ছেড়েছেন রোহিত শর্মারা। আর সেই সূত্র ধরেই 2027 ওয়ানডে বিশ্বকাপের (2027 Cricket World Cup) আগে চার ম্যাচ উইনারকে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে অবাক করা বিষয়, সেই তালিকায় নাম নেই রোহিত শর্মার। শুধু তাই নয়, আফগান সিরিজে না থাকায় কোহলিও সেরা চার প্লেয়ার এর লিস্টে জায়গা পাননি।

2027 বিশ্বকাপের আগেই 4 ম্যাচ উইনার পেল টিম ইন্ডিয়া

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন ভারতের প্রত্যেকে। তবে সেই তালিকায় কিছুটা হলেও এগিয়ে রাখতে হয় চার প্লেয়ারকে। তাঁদের মধ্যে প্রথমেই নাম আসে অধিনায়ক শুভমন গিলের। ভারতের হয়ে আফগান বাহিনীর বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ইনিংসে গিলের ব্যাট থেকে এসেছে 234 রান।

অধিনায়কের পরই নাম আসে ভারতের তরুণ ক্রিকেটার ইশান কিষাণের। এই ব্যাটসম্যান আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে 159 রান করেছেন। গত সিরিজে ব্যাটসম্যানদের পাশাপাশি প্রতিপক্ষকে শায়েস্তা করতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন ভারতের বোলাররাও। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে গুরনুর ব্রার এবং প্রসিদ্ধ কৃষ্ণার। প্রথম জন 3 ম্যাচে 7 উইকেট এবং প্রসিদ্ধ দুই ম্যাচে অংশ নিয়ে 5টি উইকেট তুলেছেন। এক কথায় বলাই যায়, এই চার প্লেয়ারকে নিয়ে গর্বিত ভারত। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে এঁরাই ভারতকে জয়ের রাস্তা দেখাবে!

অবশ্যই পড়ুন: ১১ বলে হাফ সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

উল্লেখ্য, আগামী বছর একদিনের বিশ্বকাপ শুরু হবে 4 অক্টোবর থেকে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট চলবে 21 নভেম্বর পর্যন্ত। 2027 এ এই বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। জানা গিয়েছে, গোটা টুর্নামেন্ট মিলিয়ে মোট 54টি ম্যাচ আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

Leave a Comment