২৫টি নদী সেতু, ঘণ্টায় ৩২০ কিমি স্পিড! বুলেট ট্রেন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল রেল

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বুলেট ট্রেন (Bullet Train India) নিয়ে একের পর এক আপডেট সামনে আসছে। আর সেইসঙ্গে অপেক্ষা বাড়ছে দেশবাসীর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) তরফে জানানো হয়েছে, ২০২৭ সালের মধ্যে কিছু অংশে হলেও চালু হয়ে যাবে ট্রেন। তবে এরই মাঝে বুলেট ট্রেন নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় রেল। স্পিড থেকে শুরু করে কবে লঞ্চ হবে, কোন রুটে চালু হবে তা নিয়ে পুরোপুরি আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। বুলেট ট্রেন… দেশের প্রথম হাই-স্পিড রেল করিডোর, যা গতি, সংযোগ এবং পরিকাঠামো সরবরাহের ক্ষেত্রে নতুন মান স্থাপন করছে। এই করিডোরে প্রথম হাই-স্পিড রেল পরিষেবা ২০২৭ সালের আগস্ট মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। কত গতিতে ছুটবে, কবে লঞ্চ হবে ভারতের প্রথম বুলেট ট্রেন?

কবে লঞ্চ হবে প্রথম বুলেট ট্রেন?

প্রকৃতপক্ষে, দেশের প্রথম বুলেট ট্রেন চালুর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার আগামী বছর ২০২৭ সালের ১৫ই আগস্ট ট্রেনটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম ট্রেনটি মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড বুলেট ট্রেন করিডোরে চলবে। প্রকল্পটি জাপানের শিনকানসেন প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে বুলেট ট্রেনটি দেখতে কেমন হবে তার মডেল প্রকাশ করেছে। মুম্বাই-আহমেদাবাদ করিডোরটি হবে ৫০৮ কিলোমিটার দীর্ঘ। এই রুটে চলবে প্রথম বুলেট ট্রেন। এই করিডোরে প্রথম ট্রেনটি চালু হবে ২০২৭ সালের ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ স্মার্ট মিটার লাগানোর আগে এটি অবশ্যই করতে হবে, ১ অগাস্ট থেকে কার্যকর হবে নিয়ম

২৫টি নদী সেতু এবং ভারতের প্রথম আন্ডারসি রেল টানেলের মধ্যে দিয়ে ছুটবে ট্রেনটি প্রকল্পটি সম্পন্ন হলে মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে যাত্রা করতে দুই ঘণ্টারও কম সময় লাগবে। অর্থাৎ একটি সিনেমা শেষ হতে না হতেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। রেল মন্ত্রকের (Railway Ministry) তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়ছে, উল্লেখিত রুটে মোট ১২টি স্টেশন থাকবে। প্রস্তাবিত স্টেশনগুলোর মধ্যে রয়েছে আহমেদাবাদ, সবরমতি, আনন্দ, ভাদোদরা, ভারুচ, সুরাট, বিলিমোরা, ভাপি, বোইসার, থানে এবং মুম্বাই। বিইএমএল বর্তমানে এই রুটে চলার জন্য প্রথম বুলেট ট্রেনটি নির্মাণ করছে। ট্রেনের কোচগুলো দেশীয়ভাবে তৈরি করা হচ্ছে।

ট্রেনের স্পিড কত হবে?

এবার জেনে নেওয়া যাক ট্রেনটির স্পিড কত হতে পারে সে সম্পর্কে। দীর্ঘদিন ধরে ট্রেনটির স্পিড সম্পর্কে নানা জল্পনা চলছিল । তবে অবশেষে ভারতের প্রথম বুলেট ট্রেনের অপারেশনাল স্পিড ঘণ্টায় ৩২০ কিমি বেগে হবে। বুলেট ট্রেনটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে। আহমেদাবাদ-মুম্বাই করিডোরের সমস্ত কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে এবং রুটের সম্পূর্ণ হওয়া অংশগুলিতেই প্রথমে বুলেট ট্রেন চলাচল শুরু হবে।

Leave a Comment