=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২৫ বছরের ভারতীয় ক্রিকেটারের থেকেও কম, বাবরের মোট সম্পত্তির পরিমাণ কত জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটারদের তুলনায় পাকিস্তানি ক্রিকেটারদের বেতনের পরিমাণ যে একেবারে নগণ্য সে কথা বলার অপেক্ষাই রাখে না। কিন্তু প্রসঙ্গটা যদি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা তাবড় তারকা বাবর আজমের হয়?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পাকিস্তানের বড় মাপের খেলোয়াড় হলেও ভারতের মাত্র 25 বছর বয়সি ক্রিকেটারের সম্পদের  কাছে বাবরের সম্পদ এক কথায় নস্যি! জানা গিয়েছে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের থেকেও বেশি মাইনে পান টিম ইন্ডিয়ার এই তরুণ তারকা।

বাবরের মোট সম্পদের পরিমাণ কত?

পাকিস্তানের নামজাদা খেলোয়াড় তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাথে একসময় গলায় গলায় থাকতেন। তবে সাম্প্রতিক বছরগুলিতে নিজের ফর্ম নিয়ে যথেষ্ট লজ্জিত বাবর। একটা সময়ে যা করে এসেছেন তার দোহাই দিয়েই চলছে নাম কামানোর চেষ্টা! আসলে, সাম্প্রতিককালে রিজওয়ান সতীর্থর ফর্ম এক প্রকার প্রশ্নের মুখে দাঁড়িয়ে! তাই টি-টোয়েন্টি থেকে শুরু করে ওয়ানডে, কোনও ক্ষেত্রেই জাতীয় দলে আর আগের মতো গুরুত্ব পান না বাবর আজম।

তবে এককালীন যা জমিয়ে নিয়েছেন তাতে অন্তত নিজের বাকি জীবন টুকু চালিয়ে নিতে পারবেন পাক তারকা, এমন দাবি উঠে আসে প্রায়শই। কিন্তু কত টাকার মালিক বাবর? পাকিস্তানের বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজমের বর্তমান সম্পদের পরিমাণ 41 কোটি টাকা (Babar Azam Net Worth)। যা বিরাট কোহলিদের মোট সম্পদের তুলনায় একেবারে নগণ্য। যেখানে কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মোট সম্পদের পরিমাণ সব মিলিয়ে 1000 কোটি, সেখানে বাবরের নাকি মাত্র 41! তাহলেই বুঝুন!

কত বেতন পান বাবর?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, পাকিস্তান সুপার লিগের কথা বাদ দিয়ে যদি জাতীয় দলের প্রসঙ্গে আসা যায় সেক্ষেত্রে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জাতীয় দলে খেলার জন্য বর্তমানে প্রতিমাসে বেতন হিসেবে 3 কোটি টাকা পান পশ্চিমের তারকা ক্রিকেটার। তবে সর্বসাকুল্যে মাসে 3 কোটির বেশি রোজগার করেও ভারতের মাত্র 25 বছর বয়সী ক্রিকেটারকে সম্পদের নিরিখে টপকাতে পারলেন না গ্রিন আর্মির অন্যতম প্রধান সদস্য বাবর।

অবশ্যই পড়ুন: ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা RAW-র ৬ আধিকারিককে গ্রেপ্তারের দাবি পাকিস্তানের

টিম ইন্ডিয়ার এই তরুণের সম্পদ বাবরের থেকে বেশি

জানিয়ে রাখি, ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা রোহিত, বিরাটহীন টেস্ট দলের অধিনায়ক 25 বছর বয়সি শুভমন গিলের বর্তমান সম্পদের পরিমাণ 50 কোটিরও বেশি। বলে দিই, বর্তমানে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক গিলের সর্বসাকুল্যে মাসিক রোজগার 10 থেকে 12 কোটি টাকা। যেখানে বাবরের এক মাসে মোট রোজ 3 কোটির থেকে সামান্য বেশি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেভাবে ধীরে ধীরে তরুণ ভারতীয় ক্রিকেটার গিলের আর্থিক বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে শীঘ্রই কয়েকশো কোটির তহবিল গড়ে ফেলবেন তিনি!

Leave a Comment