বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে (One Day Cricket) প্রায় 3 বছর পর মাঠে ফিরেই ইতিহাস লিখলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একটি নয় একেবারে এ তিন তিনটি রেকর্ড গড়ে সকলকে চমকে দিয়েছেন ভারতীয় বোলার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবেও বিরাট নজির গড়েছেন টিম ইন্ডিয়া এই তারকা। ঠিক কোন কোন রেকর্ড গড়লেন ভারতের এই দাপুটে ক্রিকেটার? দেখে নিন এক নজরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই ইতিহাস বুমরাহর
একেবারে 986 দিন পর একদিনের ক্রিকেটে ফিরেই বল হাতে তাণ্ডব চালালেন বুমরাহ। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি উইকেট নিলেও ইংলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ উইকেটটিই তুলেছিলেন জসপ্রীত। এদিন ব্যাট করতে আসা ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুককে সুইং ও সিমের জাদুতে একেবারে বিভ্রান্ত করে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মার হাতে তাঁর ক্যাচ বন্দী করালেন বুমরাহ। আর সেই সূত্রেই নতুন রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার।
বলাই বাহুল্য, এদিন 14 তম ওভারে ইংল্যান্ড অধিনায়কের উইকেট নিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের 150 তম উইকেট পূর্ণ করে ফেলেন বুমরাহ। এখানেই শেষ নয়, এদিন প্রথম ভারতীয় বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এক বিরল রেকর্ড গড়েন জসপ্রীত বুমরাহ। এদিন উইকেট নেওয়ার সাথে সাথে তিন সংস্করণ অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে 150, টেস্টে 200 এবং টি-টোয়েন্টিতে 100 উইকেটের মাইলফলক অর্জন করেন ভারতের তারকা ক্রিকেটার। আজ পর্যন্ত বিশ্ব ক্রিকেটে যেই কাজটা করতে পেরেছেন শুধুই নিউজিল্যান্ডের টিম সাউদি এবং বাংলাদেশের সাকিব আল হাসান।
অবশ্যই পড়ুন: একটাও গোল করতে পারবেন না মেসি? এভাবেই লিওকে আটকে দেবে ইংল্যান্ড!
এছাড়াও গতকালের ম্যাচে ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় বোলার হিসেবে 30 এর বেশি ওয়ানডে উইকেট নেওয়ার নজির গড়েছেন বুমরাহ। গতকালের উইকেট ছিল ইংল্যান্ডের মাটিতে ভারতীয় তারকার 31 তম উইকেট। সেই সূত্রে তিনি ছাপিয়ে গিয়েছেন রবীন্দ্র জাদেজাকে। পেছনে ফেলেছেন ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমারকেও। এই রেকর্ডের সাথে সাথেই ইংল্যান্ড ম্যাচেই ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম 150 উইকেট সম্পূর্ণ করা দ্বিতীয় প্লেয়ার হয়ে উঠেছেন জসপ্রীত।