6500mAh ব্যাটারির সাথে চোখ ধাঁধানো ক্যামেরা! লঞ্চ হল ধামাকাদার ফোন

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন (Smartphone) বাজারে নতুন প্রিমিয়াম ডিজাইন নিয়ে হাজির হল Tecno। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে Tecno Camon 50 Ultra 5G ফোন লঞ্চ করেছে। বিশেষ করে যারা ভালো ক্যামেরাযুক্ত ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি দারুণ বিকল্প। 50 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে শুরু করে AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর দিয়ে গ্রাহকদের মন আকর্ষণ করে নিয়েছে এই মডেল।

Tecno Camon 50 Ultra 5G এর দাম কত?

ভারতে এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজের একমাত্র ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যেটির দাম মাত্র 39,999 টাকা। তবে প্রাথমিকভাবে 3000 টাকা ছাড় মিলছে। ফলে মাত্র 36,999 টাকায় মিলবে এই মডেল। এছাড়াও নো-কস্ট ইএমআই-র সুবিধা রয়েছে। আর ফোনটি আগামী 21 জুলাই থেকে অ্যামাজনের মাধ্যমেই বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ফোনটি তিনটি রংয়ের বিকল্পে উপলব্ধ। সেগুলি হল—

ফিচার্স কী কী রয়েছে?

Tecno Camon 50 Ultra 5G ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি 1.5K ProXDR Curved AMOLED ডিসপ্ল, যেটির রিফ্রেশ রেট 144Hz। যার ফলে স্ক্রলিং, গেমিং, ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মসৃণ। এদিকে ফোনটির পুরুত্ব মাত্র 7.75 মিলিমিটার, এবং ওজন মাত্র 190 গ্রাম। যার ফলে ধরতেও বেশ আরামদায়ক। সুরক্ষার জন্য এই ফোনটিতে দেওয়া রয়েছে Gorilla Glass 7i, IP66, IP68, IP69 IP69K সার্টিফিকেশন। ফলে জল বা ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।

এদিকে পারফরম্যান্সের জন্য এই ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে 8GB LPDDR5X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এই ফোন দারুণ পারফরমেন্স দেবে। এছাড়া এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর ক্যামেরা সেটাপ। পিছনে রয়েছে 50MP Sony LYT-700 প্রাইমারি সেন্সর এবং 50MP 3x টেলিফটো ক্যামেরা। আর সাথে একটি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও সামনে রয়েছে 50MP Autofocus সেলফি ক্যামেরা, যা ভিডিও কল বা সেলফির জন্য দারুণ বিকল্প হতে পারে।

আরও পড়ুন: “হেলিকপ্টার পাঠিয়ে দেব, দেখে যাবেন…” স্টিল ফ্যাক্টরিতে দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 6500mAh এর একটি ব্যাটারি রয়েছে, যেটি একবার চার্জ দিলে আরামসে একদিন ব্যবহার করা যাবে। পাশাপাশি চার্জিং-র জন্য 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া রয়েছে। আর সংস্থার দাবি, ব্যাটারিটি দীর্ঘমেয়াদি স্থায়িত্বের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সবথেকে বড় ব্যাপার, যারা দারুণ ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারির ফোন খুঁজছেন তাদের জন্য এই মডেল হতে পারে একেবারে দারুণ বিকল্প।

Leave a Comment