=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শেষে বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল মল্লিক? জানালেন রাজ্য সভাপতি শমীক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় যত গড়াচ্ছে, ততই ছোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)শিবির। বিগত দিনগুলিতে একের পর এক পরিচিত মুখকে কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন মমতার দীর্ঘদিনের সঙ্গী অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকরা। ক্ষমতার সঙ্গ ছেড়ে সম্প্রতি সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার তিন সাংসদও। সেই তালিকায় এখনও নাম না জুড়লেও রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক (Koel Mallick) । এবার কি বিজেপির পথে পা বাড়াবেন তিনিও? মুখ খুললেন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপিতে যোগ দিচ্ছেন কোয়েল?

ছাব্বিশের নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একসময়কার সৈনিক তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই গলার সুর বদলে গিয়েছে তাঁদের। মুখ খুলেছেন দলের অন্দরের অশান্তি নিয়েও। এবার কি সেই তালিকায় নাম লেখাবেন কোয়েলও?

সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা নরেন্দ্র মোদির সরকারের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে দেখা করেন কোয়েল। জল্পনা বেড়েছিল এবার হয়তো বিজেপিতেই যোগ দেবেন তিনি। শুক্রবার সে বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক। এদিন সাংবাদিকদের সামনে কোয়েলকে নিয়ে প্রশ্নের উত্তরে শমীক জানান, বিজেপিতে তৃণমূলিকরণ হবে না।

অবশ্যই পড়ুন: “ভারত কোনও প্রতিশ্রুতি রাখে না!” বুলেট ট্রেন প্রকল্প নিয়ে বিস্ফোরক জাপানের প্রাক্তন মন্ত্রী

বিজেপির রাজ্য সভাপতির কথায়, “শুনুন বিজেপিতে তৃণমূলিকরণ হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট সংসদীয় দল আছে। তারা এই ব্যাপারটা  ভাল বুঝবেন। তবে আমাদের কাছে কোয়েল-দোয়েল-পায়েল কেউ কোনও বিষয় নয়। বিষয়টা হল বিজেপি। বিষয়টা নরেন্দ্র মোদি। সুখেন্দুশেখররা নিজেদের ইচ্ছায় দল ছেড়ে বিজেপিতে এসেছেন। নরেন্দ্র মোদিকে সমর্থন করার জন্য। তাঁর কাজে আগ্রহ দেখিয়েছেন তাঁরা। বিজেপির হয়ে রাজ্য সভায় গিয়েছেন। তবে আমি বলছি বিজেপিতে তৃণমূলিকরণ হবে না। চর্চা যা চলছে চলতে দিন।”

Leave a Comment