সৌভিক মুখার্জী, কলকাতা: যেকোনও আর্থিক লেনদেন বা আয়কর রিটার্নের ক্ষেত্রে প্যান কার্ড সবথেকে অপরিহার্য ডকুমেন্ট। তবে গত বছরের নভেম্বর মাসে কেন্দ্র সরকার PAN 2.0 চালু করেছিল। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, পুরনো প্যান কার্ড এবং নতুন PAN 2.0 এর মধ্যে পার্থক্য কী এবং কীভাবে বানাতে হবে এই নতুন PAN 2.0? জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কী এই PAN 2.0?
প্রথমেই জানিয়ে রাখি, গত বছরের 25 নভেম্বর কেন্দ্র সরকার এই PAN 2.0 প্রকল্পটি অনুমোদন করেছিল। আর এটিকে মূলত পুরনো প্যান কার্ডের একটি ডিজিটাল আপগ্রেড হিসেবে ভাবতে পারেন। এই নতুন প্যান কার্ড ব্যবহারকারীদের বাড়তি সুবিধা এবং সুরক্ষা দিচ্ছে। বর্তমানে প্যান সম্পর্কিত পরিষেবাগুলি তিনটি পোর্টালের মাধ্যমে পাওয়া যায়। কিন্তু PAN 2.0 এর মাধ্যমে সমস্ত পরিষেবা একক পোর্টাল ভিত্তিক করা হয়েছে। আর এটি প্যান কার্ড তৈরি, সংশোধন, আধার লিঙ্কিং বা ডাউনলোড করা আরও সহজ করা তুলবে।
কী কী সুবিধা পাওয়া যাবে PAN 2.0-এ?
PAN 2.0-তে যে সুবিধাগুলি পাওয়া যাচ্ছে সেগুলি হল—
- PAN 2.0 এর মাধ্যমে পুরনো প্যান কার্ড সিস্টেমকে উন্নত প্রযুক্তির সঙ্গে আপগ্রেড করা যাচ্ছে।
- নতুন PAN 2.0-তে একটি আধুনিক কিউআর কোড দেওয়া রয়েছে। যার মাধ্যমে কার্ডধারীর ব্যক্তিগত পরিচয় যাচাই করা যাবে।
- PAN 2.0 এর মাধ্যমে সমস্ত পরিষেবা একটি ইউনিফাইড ডিজিটাল পোর্টালের মাধ্যমে উপলব্ধ থাকছে।
- এই নতুন PAN 2.0 প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল অর্থাৎ কার্ড প্রিন্ট করার কোনও দরকার পড়বে না।
কীভাবে PAN 2.0-তে আপগ্রেড করবেন?
যারা এখনও পর্যন্ত পুরনো প্যান কার্ড ব্যবহার করছেন, তারা খুব সহজেই এই নতুন PAN 2.0 আপগ্রেড করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমেই। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর সেখানে প্যান নম্বর, আধার নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে।
- এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি ইনপুট করতে হবে।
- এরপর সমস্ত শর্তাবলী পূরণ করে অর্থ প্রদানের পদ্ধতি বেছে নিয়ে মাত্র 8.26 টাকা পেমেন্ট করতে হবে।
- এরপর 30 দিনের মধ্যেই আপনার PAN 2.0 ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ সবুজ সংকেত দিল রেল! প্রত্যেক স্টেশনেই বসবে ম্যাকডোনাল্ডস, KFC-র মতো আউটলেট
নতুন প্যান কার্ড কীভাবে প্রিন্ট করবেন?
আপনি যদি নতুন PAN 2.0 প্রিন্ট করতে চান, তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনাকে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর আপনার প্যান নম্বর, আধার কার্ডের বিবরণ এবং জন্ম তারিখ লিখতে হবে।
- এরপর চেকবক্সে টিক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর তথ্য যাচাই করার পর ওটিপিতে ক্লিক করতে হবে।
- এরপর পেমেন্ট মোড মোট নির্বাচন করে পেমেন্ট করতে হবে।
- এরপর সাবমিট করলে নতুন প্যান কার্ডটি 15 থেকে 20 দিনের মধ্যেই পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
তাই যারা এখনও পর্যন্ত নতুন PAN 2.0-তে আপগ্রেড করেননি, তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে তা করে নিন। নাহলে আর্থিক লেনদেনে ভবিষ্যৎ-এ সমস্যায় পড়তে পারেন।