=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বের বসবাস যোগ্য শীর্ষ ৫০ শহরের তালিকায় নেই ভারত! পাকিস্তান, বাংলাদেশ কততে?

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে শহরগুলির বাসযোগ্যতা (Livable City) নিয়ে প্রতিবছরের রিপোর্ট প্রকাশ করে ইকোনমিক্স ইন্টেলিজেন্ট ইউনিট। প্রতিবছরের ন্যয় চলতি বছরেও সেই রিপোর্ট সামনে এসেছে। আর তাতেই দেখা যাচ্ছে চমক! জানা যাচ্ছে, দীর্ঘ তিন বছর শীর্ষে থাকার পর ভিয়েনাকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।

তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ভারত এই তালিকার কোথায়? এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তানের কি আদৌ অস্তিত্ব রয়েছে? চলুন একটু এই তালিকা সম্পর্কে খতিয়ে দেখি..

ভারতের অবস্থান ঠিক কোথায়?

বলে রাখি, ভারতের কোনও শহরই এবারের বসবাসযোগ্য শহরের শীর্ষ অর্ধেকে পৌঁছতে পারেনি। হ্যাঁ, মুম্বাই থেকে শুরু করে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে কিছুটা উন্নতি দেখা গেলেও ট্রাফিক জ্যাম, বায়ু দূষণ এবং রাজনৈতিক অস্থিরতা জেরে র‍্যাঙ্কিং-এ অনেকটাই ভাটা পড়েছে।

এমনকি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা, নগর নিরাপত্তার ঝুঁকি, সামাজিক অস্থিরতার জেরে ভারতের শহরগুলি এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। তবে যদিও কিছু মেট্রো শহরে সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নয়ন এবং অবকাঠামোগত পরিবর্তন ঘটেছে। তবুও সামগ্রিকভাবে অনেকটাই পিছিয়ে ভারত।

শীর্ষ 10 বসবাসযোগ্য শহর

2025 সালের বসবাসযোগ্য শহরের তালিকায় একাধিক চমক লক্ষ্য করা যাচ্ছে। তালিকায় রয়েছে-

  • কোপেনহেগেন, ডেনমার্ক
  • ভিয়েনা, অস্ট্রিয়া
  • জুরিখ, সুইজারল্যান্ড
  • জেনিভা, সুইজারল্যান্ড
  • ভ্যাঙ্কুভার, কানাডা
  • ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
  • আমস্টারডাম, নেদারল্যান্ডস
  • ওসাকা, জাপান
  • মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  • মিউনিখ, জার্মানি

বলে দিই, এই তালিকায় ওসাকা একমাত্র এশিয়ান শহর হিসেবে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে, যা গোটা এশিয়ার জন্যই গর্বের। তবে জাপান, অস্ট্রেলিয়ার আরও বেশ কিছু শহরে ভালো স্কোর করেছে। তবুও তারা শীর্ষস্থানে জায়গা করতে পারেনি।

আরও পড়ুনঃ যুদ্ধ থামিয়ে ইতিহাস লিখেছিলেন তাঁরা! দেখুন শান্তিতে নোবেল জয়ী ১০ কিংবদন্তির তালিকা

বাংলাদেশ, পাকিস্তানের অবস্থান কোথায়?

জানলে ভিমড়ি খাবেন, এই তালিকার সবথেকে নীচের পাঁচ শহরের তালিকায় অবস্থান করছে বাংলাদেশ ও পাকিস্তানের শহরগুলি। হ্যাঁ, নীচের দিকের শহরের তালিকায় প্রথম স্থান রয়েছে সিরিয়ার দামাস্কাস, দ্বিতীয় স্থানে রয়েছে লিবিয়ার ত্রিপলি, তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। এমনকি চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এককথায় যুদ্ধ এবং অবকাঠামোগত ধ্বংস এই শহরগুলিকে আরো তলানিতে ঠেকিয়েছে।

Leave a Comment