=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খেল দেখাবে আবহাওয়া! কিছুক্ষণেই কলকাতা সহ ৭ জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি

সহেলি মিত্র, কলকাতাঃ বাড়ির বাইরে আছেন? সঙ্গে ছাতা নেই? তাহলে বিপদে পড়তে পারেন। কারণ আগামী কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় আকাশ কাঁপানো ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বলে খবর (Weather Update)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বৃষ্টির সঙ্গে চলবে মিনি কালবৈশাখী বা দমকা হাওয়ার দাপট। দুপুর, বিকেল কিংবা সন্ধের মধ্যে জেলায় জেলায় তুমুল দুর্যোগ শুরু হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

কিছুক্ষণেই কলকাতা সহ ৭ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ

আগামী কিছুক্ষণে কলকাতা, হাওড়া ও কলকাতা সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামনের ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে আবহাওয়ার খেলা শুরু হবে বলে খবর। এদিকে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। যদিও ভারী বৃষ্টির জন্য আবার দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ অন্যের সমস্যা মেটাতে গিয়ে নিজেই ক্ষতির মুখে পাকিস্তান! স্বীকার করছেন শেহবাজ

শুক্রবার আবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সঙ্গে তেড়ে বৃষ্টিও হবে। মৎস্যজীবীদের উদ্দেশ্যেও বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র এলাকাতেও সতর্কতা জারি রয়েছে। ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক আজ অর্থাৎ মাসের শেষদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তেড়ে ঝড় বৃষ্টি চলবে।

Leave a Comment