=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সবজিতে বিরক্তি! বাড়িতেই কুমড়ো দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত ‘তিলবাহারি’

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতকালে বাজারে যেমন হরেক রকমের সবজির দেখা মেলে গরমকালে বাজারে তেমন টাটকা সবজি খুব কমই চোখে পড়ে। তার মধ্যে ভিটামিন সমৃদ্ধ কুমড়ো, পটল, ঝিঙে অনেকেই খেতে চান না, দেখলেই নাক সিটকান অনেকে। তবে আমাদের আজকের প্রতিবেদন কুমড়ো দিয়ে এক দুর্দান্ত রেসিপি (Recipe) নিয়ে এসেছে, যা বাচ্চা থেকে বুড়ো সকলেরই জিভ জল নিয়ে আসবে। আর সেটি হল তিলবাহারি কুমড়ো (Tilbahari Kumro)। চলুন একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

তিলবাহারি কুমড়ো রান্নার জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – কুমড়ো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, সাদা তিল বাটা, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, ধনেপাতা, সর্ষের তেল।

পদ্ধতি

তিলবাহারি কুমড়ো রান্নার জন্য আগের দিন কাঁচা ছোলা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবার কুমড়ো, আলু, টমেটো এক এক করে মাঝারি ছোট সাইজ করে কেটে নিতে হবে। এবার একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিতে হবে। তার মধ্যে কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার কেটে রাখা কুমড়ো, আলু দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: গরমে কম সময়ে ঝটফট বানিয়ে ফেলুন পোস্ত এঁচোড় ভাপা, স্বাদ হবে দারুণ

আলু এবং কুমড়ো গুলো ভাজার সময় দিয়ে দিতে হবে সামান্য নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ৫-৭ মিনিট পর এবার কড়াইয়ের ওপর থেকে ঢাকনা সরিয়ে নিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে ঢেলে দিতে হবে সাদা তিল বাটা। ভালো করে গোটাটা মাখিয়ে ২-৩ মিনিট পর দিয়ে দিতে হবে আগের দিন রাতে ভেজানো কাঁচা ছোলা। ব্যাস, তৈরি তিলবাহারি কুমড়ো। অবশ্যই নামানোর আগে উপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিতে হবে।

Leave a Comment