=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতে ৪০ টাকা, আমেরিকায় ১ কেজি ৭,২৫০ টাকা! ঢেঁড়সের দাম দেখে অবাক নেটিজেনরা

অনন্যা সরকার, কলকাতা: মধ্যবিত্তের পাতে পড়া সবজিগুলির মধ্যে ঢেঁড়স (Okra) যথেষ্ট জনপ্রিয়। এই সাশ্রয়ী মূল্যের সবজিটির নানা পদ বাঙালি তরিবত করে খায়। বর্তমানে বাজারে ঢেঁড়সের কিলোপ্রতি দাম ৪০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। তবে জানেন কি মার্কিন যুক্তরাষ্ট্রের (US) এক সুপারমার্কেটে এই ঢেঁড়সই মহার্ঘ্য। সেখানে এই অতি সাধারণ সবজিটির দাম কেজি ৭,২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আশীষ আহুজার (Ashish Ahuja) একটি শেয়ার করা ভিডিওতে (Viral Video) বিদেশের বাজারে ভারতীয় সবজির নয়া ব্র্যান্ডিং এবং সেগুলোর আকাশছোঁয়া দাম তুলে ধরা হয়েছে। এই ভিডিওতে দেখানো হয় মাত্র ৮৫ গ্রামের এক প্যাকেট মুচমুচে ভাজা ঢেঁড়স ৬.৫ মার্কিন ডলার, মানে প্রায় ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

আমেরিকার বাজারে ভারতীয় ঢেঁড়সের নয়া ব্র্যান্ডিং 

ভারতীয়দের দৈনন্দিন খাবারের মধ্যে যেসব শাকসবজি ব্যবহার করা হয়, তার মধ্যে ঢেঁড়স খুবই সাধারণ। মধ্যবিত্ত বাড়ির খাবারে প্রায় রোজই দেখা মেলে। তবে আমেরিকার বাজারে এই সবজিটিকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। ইনফ্লুয়েন্সার আশীষ আহুজা একটি আমেরিকান সুপারমার্কেটে গিয়ে একটি জিনিস দেখে প্রায় হতবাক হয়ে যান। কাঁচা সবজির বদলে সুপার মার্কেটের তাকগুলি মুচমুচে মশলাদার সেঁকা ঢেঁড়সের প্যাকেটে ভরে রয়েছে। আর একটি ছোট ৮৫ গ্রামের ঢেঁড়সের প্যাকেটের দাম প্রায় ৬.৫ ডলার। অর্থাৎ এই স্ন্যাকসটির ১ কেজির দাম পড়বে ৭,২৫০ টাকা, যা ভারতে উপলব্ধ টাটকা ঢেঁড়সের দামের তুলনায় কয়েকশোগুণ বেশি। 

ওই সুপার মার্কেটে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির স্ন্যাকস পাওয়া যাচ্ছিল। যেখানে একটি লেইস (Lay’s) কোম্পানির চিপসের প্যাকেটে দাম ২.৫ ডলার, সেখানে ঢেঁড়সের প্যাকেটটি দাম এর দ্বিগুণেরও বেশি। আশীষ আহুজা তাই মজা করে বলেন, ঢেঁড়স হয়তো নিজেও জানত না যে, সে এই পর্যায়ে পৌঁছতে পারবে। 

আরও পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড় বদল আনছে সরকার, বিরাট সুবিধা হবে চালকদের

এক সাধারণ সবজি কিভাবে পেল প্রিমিয়াম পণ্যের তকমা? 

এই প্রশ্নের উত্তর খুবই সহজ। এর দাম জড়িয়ে রয়েছে এর প্যাকেজিং ও মার্কেটিং-এর সঙ্গে। মার্কিন বাজারে সবজি নয় বরং স্ন্যাকস হিসেবে ঢেঁড়সকে সেঁকে, ভেজে ও মসলা মাখিয়ে প্যাকেজিং করা হচ্ছে, যার ফলে এর সংরক্ষণকাল এবং বাজার চাহিদা দুটোই বাড়ছে। স্বাস্থ্য সচেতন আমেরিকান ক্রেতারা ভারতের এই সহজলভ্য সবজিকে প্রিমিয়াম স্ন্যাকস হিসেবে চড়া দাম দিয়ে কিনছেন। 

Leave a Comment