সৌভিক মুখার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপে মজেছে গোটা বিশ্ববাসী (2026 FIFA World Cup)। প্রিয় দলের জার্সি, পতাকা, প্লেয়ারের ছবি স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়ার নতুন ডিপি, এখন সব মিলিয়ে গোটা দুনিয়া ফুটবল ঝড়ে কাঁপছে। এদিকে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল ইত্যাদি দেশের প্লেয়ারদের নামে নিজের ছবি দিয়ে দুর্দান্ত সব পোস্টার তৈরি করছেন নেট নাগরিকরা। বিশেষ করে মেসি, রোনাল্ডো বা নেইমারের পোস্টারই বেশি তৈরি হচ্ছে। তবে আজ আমরা এই প্রতিবেদনে যারা মেসির ভক্ত, তাদের জন্য এমন একটি পোস্টার বানানোর প্রম্পট এবং প্রসেস দেবো, যার আউটপুট দেখে আপনিও বলবেন যে এরকম ছবি এত সহজে বানানো সম্ভব (Viral World Cup Poster)! বিস্তারিত জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
এআই দিয়েই বানান ফুটবল পোস্টার
এআই দিয়ে ফুটবল পোস্টার বানানোর জন্য আপনার নিজের একটি পরিষ্কার ছবি দরকার পড়ব। তবে আপনি এই ছবি ChatGPT, Leonardo AI, গুগল জেমিনি বা অন্য যে কোনও এআই প্ল্যাটফর্মের মাধ্যমে বানাতে পারবেন। তবে আমরা সাজেস্ট করব ChatGPT দিয়েই বানান। তাহলে আউটপুট বেটার হবে। কিন্তু এখানে আসল খেলা প্রম্পটে। এটি ঠিকঠাক না দিতে পারলে এরকম ছবি সহজে বানাতে পারবেন না। আর সবথেকে বড় ব্যাপার, ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই সামনের দিক থেকে তোলা একটা ছবি ব্যবহার করুন, এবং ছবিটি যেন এইচডি বা পরিষ্কার হয়।
ছবিটি বানানোর জন্য আপনাকে প্রথমে যে কোনও এআই টুল খুলতে হবে। সেক্ষেত্রে আপনি ChatGPT ব্যবহার করতে পারেন। এরপর আপনার ছবিটি আপলোড করতে হবে। তারপর নিচে দেওয়া প্রম্পটটি কপি পেস্ট করে পাঠিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনার পছন্দের পোস্টার এআই বানিয়ে দেবে এবং সেটি সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় পোস্ট করে আপনিও ট্রেন্ড গা ভাসাতে পারবনে। এমনকি এই ছবি বানাতে এক মিনিটও সময় লাগে না। শুধু প্রম্পট ঠিকঠাক থাকলেই বাজিমাত।
আরও পড়ুন: “আর যার কাছেই হারো, পাকিস্তানের কাছে নয়” ম্যাচের আগেই হুঙ্কার ভারতীয় তারকার!
ভাইরাল ছবি বানানোর প্রম্পট
Create an ultra realistic cinematic football fan poster of a stylish young Bengali man wearing an Argentina football jersey with number 10, holding a large Argentina flag, smiling confidently with blue reflective sunglasses, featuring a huge close-up portrait of the same man in the background, graffiti wall texture, football street art, AFA logo, blue and white paint splashes, dramatic sports lighting, bold brush-style typography saying “CAMPEONES DEL MUNDO” and “VAMOS ARGENTINA”, cool blue cinematic color grading, grunge aesthetic, highly detailed skin texture, realistic shadows, premium Photoshop manipulation style, emotional World Cup champion vibe, 8K ultra HD, hyper realistic sports poster, vertical 4:5 composition.