=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আম দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে গরম ফুলুরি ও নরম মালপোয়া, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: কাঁচা আমের দিন শেষ, এখন শুধু বাজারে রাজত্ব করছে পাকা আম (Mango)। বাজারে গেলেই এখন ভর্তি ভর্তি করে আম ঢুকছে বাড়িতে। তবে শুধু আম খাওয়া ছাড়াও এই ফল দিয়ে বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের পদ (Recipe)। এমনকি, আম দিয়ে তৈরি করে নিতে পারবেন নতুন স্বাদের আমের মালপোয়া এবং আমের ফুলুরি (Mango Malpoa And Fuluri)। কীভাবে? রইল সম্পূর্ণ প্রণালী।

উপকরণ

আমের ফুলুরি এবং মালপোয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল — পাকা আম, সুজি, দুধ, গমের আটা, চালের গুঁড়ো, চিনি, নুন, মৌরি, সাদা তেল

রান্নার পদ্ধতি

আমের ফুলুরি এবং মালপোয়া বানানোর জন্য বানানোর জন্য পাকা আম গুলির খোসা ছাড়িয়ে বড় পিস করে কেটে নিতে হবে এবং এগুলিকে একটি ছাকনির মাধ্যমে ভালো করে আমের ক্বাথ বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে গমের আটা, চালের গুঁড়ো, চিনি, সামান্য নুন নিয়ে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে আমের ক্বাথ নিয়ে নিতে হবে। তারপর দুধ অথবা জল দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে।

এবার মিশ্রণটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে তখন উপর থেকে সামান্য মৌরি নিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। পরে ফুলুরি ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে ওই মিশ্রণ থেকে ছোট ছোট গোল্লা পাকিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি গরম গরম ফুলুরি। অন্যদিকে মালপোয়া বানানোর জন্য প্রথমে একটি বাটিতে সুজি নিয়ে নিতে হবে। এরপর ওই সুজির মধ্যে পরিমাণ মতো গরম দুধ ঢেলে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পরে সুজিগুলো যখন নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আটা, চিনি এবং নুন মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: গরমের দিনে ঝিঙে দিয়ে বানান মুখরোচক ভাপা, রইল রান্নার পদ্ধতি

মিশ্রণটাকে সামান্য ঘন করার জন্য আমের ক্বাথ এবং দুধ দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। চাইলে উপর থেকে সামান্য মৌরিও নিয়ে নিতে পারেন। এবার কড়াইতে সাদা তেল গরম করে ওই মিশ্রণ সামান্য জল আকারে ঢেলে ঢেলে বানিয়ে নিতে হবে লাজবাব মালপোয়া। গরমের দিনে এইসব খাবার যেন আলাদাই স্বাদ নিয়ে আসে।

Leave a Comment