=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইস্টবেঙ্গলের ঘর ভেঙে আসল ফুটবলারকেই কেড়ে নিচ্ছে মোহনবাগান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছরের ISL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal FC)। লাল হলুদের ছুটন্ত ঘোড়াকে থামাতে পারেনি কেউই। পরিশ্রম করেও প্রতিবেশীর সাফল্যকে রুখতে পারেনি মোহনবাগানও। তাই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগকেই নতুন করে পাখির চোখ করেছে সবুজ মেরুন। আর সেই নতুন সিজন শুরু হওয়ার বহু আগেই ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে পারে মোহনবাগান। সূত্রের খবর, লাল হলুদের সংসারে হাত গলিয়ে ব্রাজিলের গোল মেশিন মিগুয়েলকে ছিনিয়ে নিতে পারে সবুজ মেরুন ব্রিগেড।

ইস্টবেঙ্গলের ব্রহ্মাস্ত্র ছিনিয়ে নিচ্ছে মোহনবাগান!

এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলে পদে পদে নিজের গুরুত্ব বুঝিয়েছেন ব্রাজিলের মিগুয়েল। বল পায়ে জাদু দেখিয়েছেন তিনি। গোটা টুর্নামেন্টে দলের সাফল্যে বড় অবদান রয়েছে এই বিদেশীর। আর সেই সূত্র ধরেই এ বছর গোল্ডেন বল জিতেছেন তিনি। সবচেয়ে বড় কথা, এ বছর ডার্বিতে এই মিগুয়েলের পা থেকেই পাস নিয়ে গোল করেছিলেন এডমুন্ড। সেই দক্ষ তারকাকে এবার সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট! বলাই বাহুল্য, একটা সময় ফুটবলে দলবদল ছিল অলঙ্কার। বর্তমানে সেই চেনা প্রথা অপ্রিয় হয়ে উঠেছে। বড় টুর্নামেন্টের আগে প্রায়শই পুরনো দল ছেড়ে নতুন দলে যাওয়ার হিড়িক পড়ে যায়। সেই চিত্রটা অন্তত কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে খুব পরিচিত। এবার সেই শহরবাসী প্রতিবেশীর হাতে ইস্টবেঙ্গলের ঘরে ভাঙন দেখতে চলেছেন!

অবশ্যই পড়ুন: হেরেও মানতে নারাজ! নন্দীগ্রামের পর ভবানীপুরে পরাজয় নিয়ে হাইকোর্টে মামলা মমতার

প্রসঙ্গত, সব ঠিক থাকলে আসন্ন সিজনের অনেক আগেই মোহনবাগানের জার্সিতে আবির্ভূত হতে পারেন ব্রাজিলিয়ান স্টার। আর সেটা হলে অর্থাৎ মিগুয়েল মোহনবাগানের ছাতার তলায় চলে এলে, একদিক থেকে সবুজ মেরুন যেমন শক্তিশালী হবে ঠিক অন্যদিকে শক্তিক্ষয় হবে ইস্টবেঙ্গলের। আর যাই হোক, মিগুয়েলের মতো একজন প্লেয়ার দলে থাকা মানে কার্যত পা কাঁপবে প্রতিপক্ষের! সেই প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাবে এটা যেন ভাবাই যায় না!

Leave a Comment