আলজেরিয়ার বিরুদ্ধে নেমেই ইতিহাস, এমন করা বিশ্বের প্রথম প্লেয়ার হলেন মেসি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের প্রথম ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। যিনি ষষ্ঠ বিশ্বকাপে দলের হয়ে ম্যাজিক দেখালেন। এর আগে গোটা ফুটবল বিশ্বের কোনও ফুটবলার 6 নম্বর বিশ্বকাপে খেলার নজির রাখতে পারেননি। বুধবার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নেমে হ্যাটট্রিক করলেন 39 ছুঁই ছুঁই আর্জেন্টাইন মহাতারকা। বয়স বাড়লেও যে একেবারেই দমে যাননি লিও, আলজেরিয়াকে গুঁড়িয়ে দিয়ে সেটাই একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন ফুটবলের রাজপুত্র।

200 তম ম্যাচে হ্যাটট্রিক মেসির

প্রথমদিকে শোনা গিয়েছিল, চোটের কারণে বোধ হয় বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে সঙ্গ দিতে পারবেন না লিও। তবে সময়ের সাথে সাথে সেই জল্পনা নিজেই কাটিয়ে ওঠেন আর্জেন্টাইন ফুটবলার। সেই মতোই, আজ মাঠে নেমে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে 200 তম ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস তৈরি করলেন ফুটবলের রাজপুত্র।

গোটা ফুটবল বিশ্বে এমন কোনও ফুটবলার নেই যিনি নিজের ফুটবল কেরিয়ারে ষষ্ঠ বিশ্বকাপে নেমে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন। সেই রেকর্ড একমাত্র লিওর দখলে। বলাই বাহুল্য, এর আগের বিশ্বকাপগুলি মিলিয়ে মেসির গোল সংখ্যা ছিল 13। বুধবার একদিনেই সেই সংখ্যাটা 16 করে দিলেন আর্জেন্টাইন ফুটবলার।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপের শুরুতেই হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার সামনে ধোপে টিকল না আলজেরিয়া

প্রসঙ্গত, 2006 বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন লিও। সেই বিশ্বকাপে অবশ্য একটি গোল রয়েছে তাঁর। সেবার মাত্র 18 বছর 358 দিন বয়স নিয়েই বিশ্বকাপে নেমেছিলেন মেসি। এরপর 2010 এ মেসির পায়ে আসেনি কোনও গোল। সালটা যখন 2014। চার গোল করেছিলেন মারাদোনার দেশের প্লেয়ার। এরপর 2018 তে একটি, 2022 এ 7টি এবং 2026 ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনটি গোল করলেন খেলোয়াড়।

Leave a Comment