=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তাড়াহুড়ো করতে গিয়ে বারবার ব্যর্থ, সত্যিই কি বেপরোয়া ছেলে বৈভব?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে অনবদ্য বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। পর পর দুই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেই প্রমাণ মিলেছে। এবারের IPL এ বৈভবের ব্যাটের জাদু দেখে তাঁকে বড়দের টি-টোয়েন্টি দলে জায়গা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্যই টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন তিনি। তবে সেই বৈভবই ওয়ানডে ক্রিকেটে ফিরে একেবারে মুখ থুবড়ে পড়লেন। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে কিছুতেই নিজের চেনা গণ্ডিতে ফিরতে পারছেন না বিহারের এই খেলোয়াড়। কিন্তু কেন (India Hood Exclusive)? কারণ খুঁজল India Hood।

কেন ওয়ানডেতে দাপিয়ে খেলতে পারছেন না বৈভব?

শ্রীলঙ্কায় চলতি ত্রিদেশীয় সিরিজে ভারতের হয়ে বৈভব যে কয়টি ম্যাচেই নেমেছেন, হাফ সেঞ্চুরিও আসেনি তাঁর হাত ধরে। আজ অর্থাৎ বুধবার, আফগানিস্তানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে শুরুর দিকে ব্যাট হাতে একপ্রকার তাণ্ডব চালালেও হাফ সেঞ্চুরিও করতে পারেননি এই খেলোয়াড়। 38 রানেই থমকে গিয়েছে 15 বছরের উদীয়মান তারকার ইনিংস। কিন্তু কেন এমন হচ্ছে বৈভবের সাথে? যে ছেলেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বলে বলে ছয় মারতো, তাঁকে আজ কেন বল বুঝে খেলতে হচ্ছে?

কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ জানালেন, টি-টোয়েন্টির চেনা ছকের বাইরে বেরোতে পারছেন না বৈভব। 20 ওভারের ক্রিকেটে যেমন শুরু থেকেই ব্যাট চালিয়ে রান তোলার চিন্তা থাকে, শ্রীলঙ্কায় একদিনের সিরিজ খেলতে গিয়েও ঠিক একই পন্থা অবলম্বন করছেন বৈভব সূর্যবংশী। বয়স অল্প। হিসেবে অভিজ্ঞতাও তেমন নেই। তাই অনেক ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালানোর কারণেই উইকেট দিতে হচ্ছে তাঁকে। বিশেষ করে শ্রীলঙ্কার ডাম্বুলার মতো পিচে টিকে খেলতে হয়। সেখানে বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন বৈভব। অভিজ্ঞ ক্রিকেটাররা বোঝানো সত্বেও পুনরায় একই ভুল করছেন বৈভব। সে কারণে তাঁকে বেপরোয়া ছেলের তকমাও দেওয়া হচ্ছে।

অবশ্যই পড়ুন: ফের হতাশ করলেন বৈভব সূর্যবংশী, শ্রীলঙ্কা ম্যাচে দুর্ব্যবহারের কী সাজা দিল BCCI?

বিশেষজ্ঞদের দাবি, বৈভবকে এখনও ওয়ানডে ক্রিকেটে নিজের ব্যাটিং অনেক উন্নত করতে হবে। 20 ওভারের মতো মাঠে নেমেই তাড়াহুড়ো করলে চলবে না। বিশেষত পিচ বুঝে ব্যাটিং শিখতে হবে বিহারের এই কিশোরকে। 50 ওভারের ক্রিকেটে টিকে খেলতে জানতে হবে। সেটা করছেন না বলেই বারবার আউট হয়ে যাচ্ছেন সদ্য বড়দের স্কোয়াডে জায়গা পাওয়া বৈভব।

Leave a Comment