=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক রিচার্জেই চলবে ৩৬৫ দিন, দারুণ অফার Jio-র, কী কী পাবেন দেখুন

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি এয়ারটেল (Airtel) তাদের গ্রাহকদের জন্য ৩৬৫-দিনের দীর্ঘমেয়াদি একটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। আর এবার রিলায়েন্স জিও (Reliance Jio) ইউজারদের জন্য বেশ কিছু দীর্ঘমেয়াদী প্ল্যান (Prepaid Recharge Plans) নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানগুলিতে অন্যান্য সুবিধার পাশাপাশি আনলিমিটেড কলিং ও ডেটা দেওয়া হচ্ছে। ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থাটি অপেক্ষাকৃত কম খরচের একটি ৩৬৫-দিনের প্ল্যানও নিয়ে এসেছে। আসুন এই রিচার্জ প্ল্যানের সুবিধাগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

৩৬৫-দিনের রিচার্জ প্লানে কী কী সুবিধা মিলবে?

জিও তাদের অফিসিয়াল ওয়েবসাইট Jio.com-এ এই ৩৬৫-দিনের সাশ্রয়ী প্ল্যানটিকে তালিকাভুক্ত করেছে। এই প্ল্যানে মোট ৯১২.৫ জিবি ডেটা পাওয়া যাবে, অর্থাৎ প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন ইউজাররা। এছাড়াও সাথে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা রয়েছে।

এই প্রি-পেইড প্ল্যানটিতে ৩৬৫ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস (SMS)-এর সুবিধা মিলবে। এই রিচার্জ প্ল্যানের সাথে ফ্রি ন্যাশনাল রোমিংও অফার করছে জিও। এই প্ল্যানটি নিলে গ্রাহকরা সম্পূর্ণ এক বছরের জন্য জিও টিভি (Jio TV) এবং জিও এআই ক্লাউডের (Jio AI Cloud) মতো অ্যাপগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই জিও প্ল্যানটির দাম রাখা হয়েছে ৩,৫৯৯ টাকা। কলিং এবং ডেটার পাশাপাশি, এই রিচার্জ প্ল্যানের সঙ্গে মিলবে ১৮ মাসের জন্য গুগল জেমিনি (Google Gemini)-এর প্রো অ্যাক্সেস, তিন মাসের জিও হটস্টার (JioHotstar) সাবস্ক্রিপশন এবং ৫,০০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ।

আরও পড়ুনঃ এত সস্তায় চিকিৎসা! ভারতের হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে অবাক ফরাসি পর্যটক

এর পাশাপাশি, ৩৬৫ দিনের মেয়াদের সাথে জিও একটি ৩,৯৯৯ টাকার প্ল্যানও অফার করছে। এই প্ল্যানটিতেও আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা মিলবে। এছাড়া, ফ্যানকোড (FanCode) ওটিটি প্ল্যাটফর্মের অতিরিক্ত অ্যাক্সেসের সাথে ৩,৫৯৯ টাকার বাকি অফারগুলো এই প্ল্যানে উপলব্ধ রয়েছে। 

Leave a Comment