=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহিলা বা পুরুষ, পারেননি বিশ্বের কেউই! সেই রেকর্ড গড়ে দেখালেন স্মৃতি মান্ধানা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল (Team India)। বিশেষ করে টিম ইন্ডিয়ার সহ অধিনায়িকা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন। সাম্প্রতিক ম্যাচগুলিতে দুর্ধর্ষ ব্যাটিং করে একের পর এক নতুন রেকর্ড গড়েছেন তিনি। তবে এর আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্মৃতি এমন এক রেকর্ড গড়লেন মহিলা বা পুরুষ, বিশ্বের কোনও ব্যাটসম্যানই এর আগে এই কাজ করে দেখাতে পারেননি।

কী এমন করলেন স্মৃতি মান্ধানা?

সম্প্রতি লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত এক ম্যাচে ব্যাট করতে নেমে 47 বলে 74 রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতীয় দলের সহ অধিনায়িকা স্মৃতি। 11টি চার এবং একটি ছয়ের সুবাদে 74 রান করার সাথে সাথে এক টুর্নামেন্টে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন খেলোয়াড়। এদিকে ভারতীয় ক্রিকেটারের রানের দৌলতে 20 ওভারে 209 রান তুলে দেয় ভারত। পরবর্তীতে নেদারল্যান্ডস লক্ষ্য তাড়া করতে না পারলে 95 রানের বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

আর এই ম্যাচেই বিরাট রেকর্ড করেছেন মান্ধানা। আসলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করার পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে 600 বাউন্ডারির মাইলফলক অর্জন করেন স্মৃতি। বলাই বাহুল্য, এর আগে পুরুষ বা মহিলা কোনও ক্ষেত্রের টি-টোয়েন্টি ক্রিকেটেই এই রেকর্ড গড়তে পারেননি বিশ্বের কেউই। সেই সূত্র ধরেই বিশ্বের প্রথম ব্যাটসম্যান হয়ে উঠলেন স্মৃতি মান্ধানা।

অবশ্যই পড়ুন: শতদ্রু ডিভিশন বেঞ্চে যেতেই থানায় হাজির অরূপ বিশ্বাস, চলছে জিজ্ঞাসাবাদ

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতি মান্ধনার মোট বাউন্ডারির সংখ্যা 604টি। অন্যদিকে 521টি চার মেরে এই তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। তিন নম্বরে রয়েছেন 493টি বাউন্ডারি হাঁকানো শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু। যদিও পুরুষদের ক্ষেত্রে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড রয়েছে পাকিস্তানের বাবর আজমের দখলে। তবে তিনিও স্মৃতি মান্ধনার থেকে পিছিয়েই।

Leave a Comment