সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ রেড রোডে যোগদিবসের কর্মসূচি সেরে গার্ডেনরিচে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানেই তিনটি যুদ্ধজাহাজ (Warship) উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিনটি জাহাজ উদ্বোধন করে সরাসরি ভারতীয় নৌসেনার হাতে তুলে দিয়েছেন তিনি, এবং তাঁর স্পষ্ট দাবি, “ভবিষ্যতের কথা ভেবেই শক্তি বাড়াচ্ছে ভারত।”
গার্ডেনরিচে যুদ্ধ জাহাজ উদ্বোধন
এদিন যে তিনটি যুদ্ধ জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সেগুলি হল—আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়। যদিও মার্চ মাসেই এই যুদ্ধ জাহাজ তিনটি নৌসেনার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেগুলি তুলে দেওয়া বাকি ছিল। আজ সেই কাজই করলে প্রধানমন্ত্রী। এদিন গার্ডেনরিচের কর্মসুচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আরএন রবি সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও নৌসেনা এবং বায়ুসেনার আধিকারিকরাও ছিলেন কর্মসূচিতে।
উল্লেখ্য, এই তিনটি যুদ্ধ জাহাজ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো, এবং নির্মাণকার্য সম্পন্ন হয়েছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মাধ্যমেই। এর মধ্যে আইএনএস দুনাগিরি ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশের শত্রুপক্ষকে নিক্ষেপ করতে পারে। আইএনএস সংশোধক দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ, যেটি গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ, প্রতিরক্ষা এবং বেসামরিক ক্ষেত্রের তথ্য সংগ্রহ করতে পারে, এবং আইএনএস অগ্রয় অগভীর সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুদের ডুবোজাহাজ নিমেষের মধ্যে গুঁড়িয়ে দিতে পারে।
#WATCH | Kolkata, West Bengal: Prime Minister Narendra Modi to commission three indigenously designed and built naval ships – INS Dunagiri, an advanced stealth frigate, INS Sanshodhak, a survey vessel (large) and INS Agray, an anti-submarine warfare shallow water craft.
(Source:… pic.twitter.com/mcHZWeP240
— ANI (@ANI) June 21, 2026
আরও পড়ুন: বর্ষার শুরুতেই বাংলার বাজারে এল ১০০ টন ইলিশ, খুশি মৎস্যজীবী থেকে ক্রেতারা
এই যুদ্ধ জাহাজ তিনটি উদ্বোধন করে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, “ভবিষ্যতের কথা ভেবেই ভারত শক্তি বাড়াচ্ছে। দেশ যেদিন নির্মাতা হবে সেদিনই হবে নির্ণায়ক। আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। আর এই দিন পশ্চিমবঙ্গের মহান ভূমিতে আসার সৌভাগ্য হয়েছে। এই ভূমি ভারতকে নতুন দিশা দেখিয়েছে। সমুদ্র পথকে গোটা বিশ্বের সাথে জুড়েছে বাংলা। নৌশক্তি ছাড়া দেশের শক্তি বৃদ্ধি কার্যত অসম্ভব। আত্মনির্ভর ভারতের নৌসেনা প্রধান শক্তি। আইএনএস দুনাগিরি প্রতিরক্ষার শক্তি আরও বাড়াবে।” এমনকি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকেও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।