=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

Jio-র IPO বাজারে এলে আম্বানির সাথে সাথে বিপুল লাভ হবে এই ব্যক্তির!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করতে পারে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন JIo-র IPO (Jio IPO Update) বা ইনিশিয়াল পাবলিক অফারিং। ইতিমধ্যেই সেজন্য আবেদন করে দিয়েছে সংস্থাটি। মনে করা হচ্ছে, Jio-র IPO বাজারে এলে রিলায়েন্সের পাশাপাশি ব্যাপক লাভবান হবেন এক ব্যক্তি। কিন্তু কে তিনি? জানা যাচ্ছে, মুকেশ আম্বানির টেলিকম নেটওয়ার্ক সংস্থার IPO যদি একবার শেয়ারবাজারে নথিভুক্ত হয়ে যায়, তবে ছয় বছরে এই ব্যক্তির বিনিয়োগ 100 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাতে মালামাল হয়ে যাবেন তিনি!

Jio-র IPO-র কারণে বিপুল লাভ হবে এই ব্যক্তির

আসলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে টেলিকম খাতে প্রবেশ করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মহেন্দ্র নাহাতার। এই মুহূর্তে Jio প্ল্যাটফর্মে এই ব্যক্তির মোট শেয়ারের পরিমাণ 0.54 শতাংশ। আজ থেকে বেশ কয়েক বছর আগে 2020 সালে রিলায়েন্সের মালিকানাধীন Jio-র এই পরিমাণ শেয়ার কিনেছিলেন তিনি। মতিলাল ওসওয়াল তাদের প্রতিবেদনে সংস্থাটির মোট সম্পদের পরিমাণ 114 বিলিয়ন রুপি দেখিয়েছে। সেই সূত্রে রিলায়েন্সের এই সংস্থায় মহেন্দ্র নাহাতার শেয়ারের মূল্য 800 কোটি টাকার কাছাকাছি।

বলে রাখা প্রয়োজন, 2010 সাল নাগাদ নাহাতার ইনফোটেল ব্রডব্যান্ড সার্ভিসেস 12,872 কোটি টাকা দিয়ে সংস্থাটির টেলিকম স্পেকট্রাম অধিগ্রহণ করেছিল। আর এই ঘটনার 48 ঘণ্টার মধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নাহাতার সংস্থার 95 শতাংশ শেয়ার কিনে নেয়। বাকি 5 শতাংশ শেয়ার নিজের কাছে রেখে দিয়েছিলেন মহেন্দ্র নাহাতা।

অবশ্যই পড়ুন: মেসির সাথে টক্করে নেই কেউ, অস্ট্রিয়ার ম্যাচেই ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন লিও

2020 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ Jio-র 108 লক্ষের বেশি শেয়ার তুলে দিয়েছিল নাহাতার হাতে। যার ফলে টেলিকম নেটওয়ার্ক সংস্থাটিতে ওই ব্যবসায়ীর অংশীদারিত্ব বেড়ে গিয়ে দাঁড়ায় 0.536 শতাংশ। এর ফলে বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, মুকেশ আম্বানির সংস্থা Jio তাদের IPO লঞ্চ করার পর সেটি শেয়ারবাজারে জায়গা পেলে বিপুল লাভ হবে মহেন্দ্র নাহাতার। মুকেশ আম্বানির সাথে সাথে আরও ফুলে ফেঁপে উঠবেন তিনি!

Leave a Comment