তৈরি হতে চলেছে ইতিহাস, এই অঙ্কে বিশ্বকাপে মুখোমুখি হবে মেসি এবং রোনাল্ডো

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলের দুই মহারথী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকে (Lionel Messi) একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্ববাসী। গতকাল উজবেকিস্তানকে 5-0 গোল গুঁড়িয়ে দিয়ে জয় সুনিশ্চিত করেছে পর্তুগাল। অন্যদিকে আগেই পরপর দুই ম্যাচ জিতে নকআউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এখন প্রশ্ন, কবে বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই দল? উল্লেখ্য, আজ পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনও দিনও একে অপরের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা এবং পর্তুগাল (Argentina Vs Portugal)।

এই দিন হতে পারে আর্জেন্টিনা বনাম পর্তুগাল ম্যাচ!

আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এবং পর্তুগাল মুখোমুখি না হলেও এ বছর সেই দুর্ধর্ষ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয় দলকেই নিজেদের গ্রুপ পর্বের শীর্ষে থাকতে হবে। লিওনেল মেসির দল অবশ্য ইতিমধ্যেই গ্রুপ পর্বের শীর্ষস্থান দখল করে নিয়েছে। পরবর্তী ম্যাচে কলোম্বিয়াকে হারাতে পারলে পর্তুগালও গ্রুপ পর্বের শীর্ষে উঠে যাবে।

হিসেব বলছে, পর্তুগাল যদি গ্রুপ পর্বের শীর্ষে থেকে রাউন্ড অফ 32 তে পৌঁছে যেতে পারে সে ক্ষেত্রে প্রথমে তারা মুখোমুখি হবে ঘানার। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে উরুগুয়ে। উভয় দল যদি এই দুই ম্যাচে জিততে পারে তবে কোয়ার্টার ফাইনালে মেসি বনাম রোনাল্ডোর ভয়ানক লড়াই দেখার সুযোগ থাকবে ফুটবল ভক্তদের কাছে। আর এই ম্যাচ অনুষ্ঠিত হলে ফুটবল বিশ্বকাপে তৈরি হবে নতুন ইতিহাস।

অবশ্যই পড়ুন: ট্রাম্পের নামে রাস্তার নাম রাখল তেলেঙ্গানার কংগ্রেস সরকার

উল্লেখ্য, লিওনেল মেসি হোক কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দুই ফুটবল ভক্তের সমর্থকরাই চান আর্জেন্টিনা বনাম পর্তুগালের ম্যাচ আয়োজিত হোক এবারের ফুটবল বিশ্বকাপে। আর সেটা হলে, রাত জেগে হলেও সেই ঐতিহাসিক ম্যাচ দেখবেন বিশ্ব ফুটবলের সাধকরা থেকে শুরু করে ফুটবল পাগল মানুষজন।

Leave a Comment