8500mAh ব্যাটারি, হাজার চালালেও হবে না গরম! জবরদস্ত ফোন লঞ্চ করছে Redmi

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় গ্রেমিং প্রেমীদের জন্য এবার নতুন চমক আনতে চলেছে রেডমি। সংস্থার জনপ্রিয় K সিরিজের নতুন মডেল হিসেবে বাজারে আসছে Redmi K90 Ultra। বিশেষ করে গেমারদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে এই ফোন। যেখানে থাকবে শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারি এবং সবথেকে আকর্ষণীয় বিষয় এর কুলিং ফ্যান। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, আগামী 30 জুন চিনে আনুষ্ঠানিকভাবে ফোনটি লঞ্চ করা হবে। এমনকি ফোনটির দামও প্রকাশ্যে এসেছে।

দীর্ঘক্ষণ গেম খেললেও হবে না সমস্যা

ফোনটির সবথেকে বড় বিশেষত্ব হলো এর গেমিং-র ক্ষমতা। সংস্থার দাবি, এই ফোনে যে কোনও ভারী গেম 144 FPS পর্যন্ত আলট্রা হাই ডেফিনেশন গ্রাফিক্স সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টানা 180 মিনিট গেমিং টেস্ট করা হয়েছে এই ফোনে। সেই সময় ফোনে কোনও রকম পারফরমেন্স কমে যাওয়ার সমস্যা দেখা যায়নি। এমনকি গেমের সময় ফোন যাতে অতিরিক্ত গরম না হয়, তার জন্য এতে বিশেষ অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া রয়েছে। Redmi K90 Max এর মতো এই ফোনেও একই ধরনের কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে খবর। কোম্পানির দাবি, মাত্র 100 সেকেন্ডের মধ্যে এই ফোনের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

থাকছে জবরদস্ত প্রসেসর

এদিকে পারফরমেন্সের জন্য Redmi K90 Ultra ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite চিপসেট। কিন্তু এই প্রসেসর 2024 সালে বাজারে এসেছিল। তবুও এটি এখনও পর্যন্ত ফ্লাগশিপ স্তরের পারফরমেন্স দিতে সক্ষম। এছাড়া ফোনটিতে থাকতে পারে D2 ডেডিকেটেড গেমিং গ্রাফিক্স চিপ, ই-স্পোর্টস টাচ কন্ট্রোল এবং উন্নত গেমিং অডিও সিস্টেম। যার ফলে গেমিং-র সময় একেবারে দারুণ অভিজ্ঞতা পাওয়া যাবে।

ব্যাটারি এবং চার্জিং নিয়ে আপস নয়

ব্যাটারির দিক থেকে Redmi K90 Ultra ফোনটি হতে চলেছে একেবারে ধামাকাদার। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে একটি 8500mAh এর বিশাল বড় ব্যাটারি। সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। যার ফলে বড় ব্যাটারি হলেও দ্রুত চার্জ দেওয়া সম্ভব হবে। আর বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলি শুধুমাত্র শক্তিশালী প্রসেসর দেওয়ার দিকে নজর দিচ্ছে না, বরং দীর্ঘক্ষণ গেমিং এর জন্য স্থায়ী পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে আলাদা হার্ডওয়ার যুক্ত করছে। এই ফোনটিও ঠিক তাই।

আরও পড়ুন: এই ভুলে আটকে যেতে পারে প্রভিডেন্ট ফাণ্ডের টাকা, নিয়ম আরও কড়া করল EPFO

এদিকে ফোনটির দাম নিয়ে যদি কথা বলি, তাহলে চিনে ফোনটি আনুষ্ঠানিকভাবে 3000 চিনা ইউয়ানে লঞ্চ হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 41 হাজার টাকা। কিন্তু ভারতে লঞ্চ হওয়ার সময় দামের হেরফের হতে পারে। আগামী 30 জুন আপাতত চিনেই ফোনটি লঞ্চ হবে, এবং ভারতে কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Leave a Comment