=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজকের দিনেই প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল কপিল দেবের ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ থেকে 43 বছর আগের কথা। প্রথমবারের মতো কপিল দেবের (Kapil Dev) হাত ধরে বিশ্বকাপ (1983 Cricket World Cup) জয় করেছিল ভারত (India)। 1983 সালের সেই বিশ্বকাপে ভারত যে শুধু জিতেছিল তাই নয়, সেই সাথে 175 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তৎকালীন অধিনায়ক কপিল দেব। যদিও সেটা জিম্বাবুয়ের ম্যাচে। তবে ফাইনালের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 15 রান করলেও দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কপিল। 2026 এ দাঁড়িয়ে আজকের দিনেই ঘটেছিল সেই ঘটনা। চলুন ভারতের সেই সাফল্যের দিনগুলোকে একবার ফিরে দেখা যাক।

ভারতের 1983-র বিশ্বকাপ জয়

তারিখটা ছিল 1983 সালের 25 জুন। ফাইনালের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 183 রান তুলেছিল ভারত। সেই ম্যাচে অধিনায়ক কপিল দেব করেছিলেন মাত্র 15 রান। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তাঁর ব্যাট থেকে এসেছিল 38 রানের ইনিংস। এছাড়া ভারতের কোনও প্লেয়ারই ওয়েস্ট ইন্ডিজের কঠিন বোলিং আক্রমণের সামনে 30 রানের গন্ডি টপকাতে পারেননি।

পরবর্তীতে, ভারতের দেওয়া 184 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে রুখে দাঁড়ালেও কাজের কাজ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড। এদিন ভারতীয় বোলারদের সামনে একেবারে মাথা নুইয়েছিল ক্যারিবিয়ানরা। একের পর এক উইকেট হারিয়ে 140 এই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই 183 রান করার পাশাপাশি সেটা রক্ষা করেই ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল কপিল দেবের ভারত। সেই ম্যাচে বল হাতে একটি উইকেট পেয়েছিলেন অধিনায়ক কপিল।

অবশ্যই পড়ুন: স্কটল্যান্ডকে গুঁড়িয়ে নকআউটে নেইমাররা, বিশ্বকাপে ব্রাজিলের এই রেকর্ড নেই কারও

প্রসঙ্গত, এদিন বিশ্বকাপ জয়ের ম্যাচে কপিল দেব একটি উইকেট তুললেও মহিন্দর অমরনাথ তিনটি, মদন লাল তিনটি উইকেট এবং সাঁধু ও রজার বিনি যথাক্রমে দুটি এবং একটি উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ থেকে বিদায় জানিয়েছিলেন। সেই স্মৃতি আজও মনে গেঁথে রয়েছে দেশবাসীর।

Leave a Comment