=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

UPSC ক্লিয়ার না করলে চালাতে হত রিকশা! IAS গোবিন্দর কাহিনী অনুপ্রেরণা দেবে

অনন্যা সরকার, কলকাতা: জীবনে বড় লক্ষ্য পূরণের জন্য সংগ্রাম অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং যিনি সংগ্রামকে করার সাহস রাখেন তিনিই সৃষ্টি করেন ইতিহাস। গোবিন্দ জয়সওয়ালের গল্পটিও এরকমই অনুপ্রেরণামূলক (UPSC Success Story)। শৈশবের কঠিন পরিস্থিতি এবং অপমানকে নিজের শক্তি বানিয়ে জয় করেছেন ইউপিএসসি (UPSC)-এর মতো কঠিন পরীক্ষা। তার বাবা ছিলেন রিকশাচালক। হিন্দি মাধ্যমে পড়াশোনা করে নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমের জোরে প্রথম প্রচেষ্টাতেই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ গোবিন্দ একজন আইএএস অফিসার। আসুন তাহলে গোবিন্দ জয়সওয়ালের সাফল্যের কাহিনীটি (UPSC Success Story of IAS Govind Jaiswal) জেনে নেওয়া যাক। 

শৈশব থেকেই জীবন সংগ্রাম শুরু 

গোবিন্দ জয়সওয়ালের শৈশব কেটেছে তীব্র আর্থিক অনটনের মধ্যে দিয়ে। বারাণসীর একটি ছোট বাড়িতে তাঁর পরিবার খুব কষ্টে দিন গুজরান করতেন। তার বাবা অর্থ উপার্জনের জন্য রিকশা চালাতেন, আর মা ছিলেন গৃহবধূ। তার পরিবার আর্থিকভাবে পিছিয়ে থাকলেও শিক্ষাকে বরাবর অগ্রাধিকার দিয়েছে। দারিদ্র্য অল্প বয়স থেকেই গোবিন্দকে দায়িত্ববোধের ও কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝিয়েছিল, যা পরবর্তীকালে তার সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

গোবিন্দর পরিবার চেয়েছিল অটোরিকশা চালিয়ে আর্থিক সাহায্য করবেন তিনি। কিন্তু ইউপিএসসি ছিল তার ধ্যান-জ্ঞান। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তার মা মারা গেলে গোবিন্দের জীবন আরও কঠিন হয়ে ওঠে। এই ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়েছিল। তিন বোন ও বাবার সঙ্গে একটি ছোট ঘরে থাকতেন গোবিন্দ। মায়ের চিকিৎসার খরচের কারণে আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

১১ বছর বয়সের গোবিন্দকে এক বন্ধুর বাড়ি গিয়ে অপমানের শিকার হতে হয়। বাবা রিকশা চালাতেন বলে বিদ্রূপ করা হয়েছিল তাকে। সেই ঘটনা অত্যন্ত মর্মাহত করেছিল কিশোর গোবিন্দকে এবং এখান থেকেই চিন্তাভাবনা বদলে যায় তার। এক বয়স্ক ব্যক্তির কাছে আইএএস অফিসারদের সম্পর্কে শুনে তিনিও একজন উচ্চপদস্থ সরকারি আমলা হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন। 

গোবিন্দ তার স্বপ্ন পূরণের জন্য কঠোর সংগ্রাম করে গেছে। যেটুকু জমিজমা সম্বল ছিল, সব বিক্রি করে বাবা তাকে পড়াশোনার জন্য দিল্লিতে পাঠিয়ে দেন। সেখানে তিনি অঙ্কের টিউশনি করে নিজের খরচ চালাতেন, কোনো কোনো দিন তো খাবারও জুটতো না। আর্থিক অসুবিধা ও উপহাস সত্ত্বেও তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। কঠোর অনুশীলন ও অধ্যাবসায়ের ফলে গোবিন্দ জয়সওয়াল ২০০৬ সালের ইউপিএসসি পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই ৪৮তম র‍্যাঙ্ক অর্জন করে আইএএস অফিসার পদে নিযুক্ত হন। তার এই সাফল্য প্রমাণ করে যে, পরিস্থিতি যেমনই ও হোক না কেন, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস সবকিছুকেই সম্ভব করে তোলে। আজ তাঁর গল্প লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Leave a Comment