=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিম দিয়েই ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুসুর ডালের এই রেসিপি, হাত চেটে খাবে সবাই

প্রীতি পোদ্দার, কলকাতা: কাজের ব্যস্ততার মাঝে পদে পদে রান্না করাটা যেন বেশ হ্যাপা হয়ে দাঁড়িয়েছে। তার উপর যাঁরা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে পরিবারের থেকে আলাদা থাকেন তাঁদের পক্ষে সব কাজ সামলে নিজের জন্য রান্না করতে গেলে ফাঁপরে পড়তে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে থেকে খাবার অর্ডার করতে হয়। কিন্তু প্রতিদিন সেগুলি সম্ভব নয়, তাই আমাদের আজকের প্রতিবেদন এক সুস্বাদু এবং সহজ রান্নার রেসিপি (Recipe) নিয়ে এসেছে। আর সেটি হল ডিমের অমলেটের মুসুর ডাল (Masoor Dal With Egg Omelette)। চলুন ঝটপট জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

ডিমের অমলেটের ডাল বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— মুসুর ডাল, আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, ডিম।

রান্নার পদ্ধতি

প্রথমে একটি পাত্রে মসুর ডালগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার সেই মসুর ডালের মধ্যে কাটা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে। তার সঙ্গে সামান্য শুকনো লঙ্কা এবং সরষের তেল দিয়ে আবার পুরোটা মাখিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে সেই পুরো মিশ্রণ টা ঢেলে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

এরপর কড়াইয়ের ঢাকনা সরিয়ে আবার ডালের মিশ্রণটা ভালো করে নাড়িয়ে আরও ৫ মিনিট রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার যখন ডাল এবং আলু ভালভাবে সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা বাটিতে সেই পুরো মিশ্রণটা ঢেলে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে দুটো ডিম পাঠিয়ে তার মধ্যে কাঁচালঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ কুচি এবং সামান্য নুন এবং গোল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াইতে সামান্য তেল গরম করে মোটা করে অমলেটের মত করে বানিয়ে নিতে হবে কিন্তু অমলেটের টুকরোগুলো ছোট ছোট পিস করে কেটে রাখতে হবে।

আরও পড়ুন: লাউয়ের স্বাদ হবে দ্বিগুণ, মাছের তেলের সঙ্গে এভাবে করুন রান্না! রইল রেসিপি

এবার একটি কড়াইতে সামান্য তেল নিয়ে ওর মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে রসুন কুচি কাঁচালঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে আসলে ওর মধ্যে টমেটো কুচি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মসলাটা একটু কষে এলে আগে সেদ্ধ করা ডাল এবং আলুর ঝোলটা ঢেলে দিতে হবে। মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন কেটে রাখা অমলেট গুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখনই নামে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি ডিমের অমলেটের মুসুর ডাল।

Leave a Comment