=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গন্ধ শুঁকেই পালাবে সাপ! রান্নাঘরের উপকরণ দিয়েই আটকান বিষধরদের

অনন্যা সরকার, কলকাতা: বর্ষাকাল পড়তেই বেড়ে যায় সাপের (Snake) উপদ্রব। শুষ্ক জায়গার সন্ধানে নিঃসাড়ে বাড়ির মধ্যে ঢুকে আসে বিষধর। গ্রামাঞ্চল হোক বা শহর – অল্পবিস্তর সাপের উপদ্রব সর্বত্রই রয়েছে। বিশেষ করে বাড়ির আশেপাশে যদি থাকে ঝোপঝাড় বা জলাজমি, তাহলে তো কথাই নেই। একটানা বৃষ্টিতে নদী-নালা জলে ভরে উঠলে শুকনো ডাঙার খোঁজে গৃহস্থ বাড়িই হয়ে ওঠে এই সরীসৃপদের আদর্শ স্থান। তাই বাড়ির আশেপাশে কোথাও সাপ দেখলে স্বাভাবিকভাবেই বাড়ি থেকে দূরে রাখার উপায় খোঁজেন গৃহস্থেরা। এমন অনেক ঘরোয়া সামগ্রী (Household Items) রয়েছে যার তীব্র গন্ধ সহ্য করতে পারেনা সাপেরা। তাই বহুকাল ধরেই অনেক রান্নাঘরের সামগ্রী সাপ তাড়াতে ব্যবহার হয়ে আসছে। এগুলো কী কী, চলুন জেনে নিই। 

সাপ তাড়াতে ঘরোয়া উপায়

প্রাণী-কেন্দ্রিক এক ওয়েবসাইট কয়েকটি ঝাঁঝালো গন্ধযুক্ত সামগ্রীর তালিকা করেছে, যা সাপ তাড়ানোর জন্য অব্যর্থ। এর মধ্যে রসুন ও পেঁয়াজ অন্যতম। তাছাড়াও রয়েছে নিম, কর্পূর, লেমনগ্রাস, তুলসী, পুদিনা, লবঙ্গ, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামোনিয়া গ্যাস। 

পেঁয়াজ ও রসুন: তীব্র সালফার যৌগ থাকে এই দুই সবজিতে। আদিবাসীদের বিশ্বাস এই গন্ধ সাপেদের না পসন্দ। তাই যেখানে সাপ আসার সম্ভাবনা রয়েছে, সেখানে থেঁতো করা পেঁয়াজ রসুন ছড়িয়ে রাখলে কাছে ঘেঁষেনা সাপ। এমনটা আয়ুর্বেদেও মানা হয়। কিন্তু এগুলির কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ বিশেষ নেই। প্রাচীনকাল থেকে আদিবাসীরা এই উপায় অবলম্বন করে আসছেন সাপ তাড়ানোর জন্য। তাই এগুলিকে সহায়ক ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে। 

নিম তেল: পোকামাকড় তাড়ানোর জন্য নিম তেল দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে মানুষ। তাই বাড়ির কোনায়, ঝোপঝাড় ও নর্দমায় নিম তেল স্প্রে করা হয়। এতে পোকামাকড়ের উপদ্রব কমে আর পরোক্ষভাবে সাপের আনাগোনাও কমায়।  কেননা নিম তেল সাপেদের আকর্ষণকারী খাদ্য, অর্থাৎ পোকামাকড়কে দূর করে। 

কর্পূর: তীব্র গন্ধের কারণে কীটপতঙ্গ তাড়ানোর জন্য বাড়িতে কর্পূরের ব্যবহার হয়। আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা এটিকে সাপ তাড়ানোর জন্যও ব্যবহার করে আসছেন দীর্ঘকাল ধরে। তবে কর্পূর ব্যবহার করলেই যে সাপ নিশ্চিতভাবে দূরে থাকবে, এমনটা বলা যায় না। অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থার পাশাপাশি এটিকে সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। 

ভিনেগার: তীব্র ঝাঁঝালো গন্ধের কারণে ভিনিগার ঘরোয়া টোটকা হিসেবে অনেক জায়গাতেই ব্যবহার করা হয়। অনেকে জলের সঙ্গে ভিনেগার মিশিয়ে বাড়ির চারপাশে স্প্রে করেন, গ্রামে এর ব্যবহার বেশি দেখা যায়। তবে এর স্বপক্ষে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে উপলব্ধ নেই। 

আরও পড়ুনঃ মা লক্ষ্মীর কৃপা পেতে আজ থেকেই চাল দিয়ে করুন এই কাজ, মিলবে দারুণ ফল

লেমনগ্রাস: তীব্র লেবুর মতো গন্ধযুক্ত এই উদ্ভিদ পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করা হয়। সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি সাপ তাড়ানোর জন্যও অনেকে বাগানে লেমন গ্রাস লাগান।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সাপকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হল বাড়ির চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। আশেপাশের ঝোপঝাড় কেটে ফেলা, নালা-নর্দমা পরিষ্কার করে রাখা, দেয়াল বা টাইলসের ফাটল মেরামত করা ও ইঁদুর নিয়ন্ত্রণ করার মতো পদক্ষেপগুলি গ্রহণ করলে সাপকে আটকানো সম্ভব। 

Leave a Comment