=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর একঘেয়ে মাছের ঝোল নয়, আজই ট্রাই করে ফেলুন পোড়া কাতলার তেল ঝাল, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি যে মাছ প্রিয় সেটা আর আলাদা করে বোঝাতে হয় না। প্রায় সময়ই বাড়িতে রুই-কাতলা (Catla) রান্না হয়ে থাকে। তাই অনেকের কাছে এই সব মাছের তেমন কদর থাকে না। কখনও ঝোল, ঝাল আবার কখনও কালিয়া, কোর্মাও হয়ে থাকে বাড়িতে, যদিও ধীরে ধীরে এই সবটাই একঘেয়ে হয়ে যায়। আর সেই একঘেয়েমি কাটাতে কাতলা মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন এক অন্যরকম রেসিপি (Recipe)। তাই আজকে আমাদের প্রতিবেদন নিয়ে এসেছে এক অনবদ্য রেসিপি সেটি হল পোড়া কাতলার তেল ঝাল (Pora Katlar Tel Jhal)। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

পোড়া কাতলার তেল ঝাল বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — কাতলা মাছের পেটি, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই, গোটা ধনে, গোটা গোলমরিচ, দারচিনি, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, সর্ষের তেল, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে আনা কাতলা মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে। এবার একটি জালির মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচালঙ্কা পুড়িয়ে নিতে হবে। সবজিগুলো ভালো করে হালকা পুড়িয়ে নেওয়ার পরেই ওই একই জালির মধ্যে মাখিয়ে রাখা কাতলা মাছের পেটিগুলোকে হালকা করে এপিঠ ওপিঠ পুড়িয়ে নিতে হবে।

এবার একটি ব্লেন্ডারে পুড়িয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা এবং টমেটো গুলোর খোসা ছাড়িয়ে মিক্সড করে নিতে হবে। এরপরই ওভেনে একটি কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোঁড়ন দিয়ে মিক্সড করে রাখার সবজি মিশ্রণটা ঢেলে দিতে হবে। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিতে হবে। মাঝারি ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা ছেড়ে যায়। এবার টক দইটি ওই মসলার মধ্যে ঢেলে দিতে হবে।

আরও পড়ুন: ডিম দিয়েই ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুসুর ডালের এই রেসিপি, হাত চেটে খাবে সবাই

মাছের ঝোলের মসলাটা ভালো করে কষে যাওয়ার পর ওর মধ্যে গরম জল ঢেলে পরিমাণ মতো গ্রেভি বানিয়ে নিতে হবে। এরপর পুড়িয়ে রাখা মাছের পিস গুলো দিয়ে দিতে হবে। প্রায় ৭ থেকে ৮ মিনিট ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে একটি শুকনো কড়াইতে গোটা গোল মরি, দারচিনি এবং গোটা জিরে হালকা করে ভেজে নিতে হবে। মসলাগুলো এবার একটি ব্লেন্ডারে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবং পরে সেই ভাজা মশলা টাই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই তৈরি পোড়া কাতলার তেল ঝাল।

Leave a Comment