সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৮ জুন, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃশ্চিক এবং ধনু রাশিতে আর সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। চতুর্দশী তিথির বিশেষ দিনটিতে শুভ এবং শুক্ল যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৬ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৭:৩৩ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ মানসিক ভয় আপনাকে অস্বস্তিকর করে তুলতে পারে। ইতিবাচক চিন্তা এবং পরিস্থিতির দিকে নজর রাখা উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার দুঃখগুলি বরফের মত গলে যেতে পারে। আজ সন্তানদের সঙ্গে অফুরন্ত আনন্দ উপভোগ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ আপনি জীবনসঙ্গীর নতুন কোনও রূপ দেখতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পকেটে একটি লাল রঙের রুমাল রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা হতে পারে। অনেকেই আপনার প্রশংসা করবে। আজ হঠাৎ করে নতুন উৎস থেকে অর্থ পাবেন। যেগুলি আপনার ঋণ মেটাতে সাহায্য করবে। আজ প্রিয়জনের থেকে দূরে থাকা সত্ত্বেও আপনি তাদের উপস্থিতি অনুভব করতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় নিজের বিচক্ষণতা অবলম্বন করা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে উপাসনালয়ে একটি সাদা শঙ্খ স্থাপন করে পুজো করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার মনে হবে যে আপনার চারপাশের মানুষগুলি আপনার কাছে অনেক কিছু দাবি করছে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবারের ঝামেলার সম্ভাবনা রয়েছে আজ। আজ আপনি বেশিরভাগ সময় বন্ধু বা পরিবারের সঙ্গে কাটাতে পারেন। আজ আপনার ভালবাসা শুধুমাত্র বিকশিত হবে না, বরং নতুন উচ্চতায় পৌঁছতে পারে। আজ ভবিষ্যতের পরিকল্পনাগুলি পুনঃ বিবেচনা করার জন্য দিনটি ভালো। ধর্মীয় কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে আজ। তবে স্বাস্থ্য এর দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কলাগাছের পূজা করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে আপনার দিন শুরু করা উচিত। এটি আপনি সম্পর্কের ভালো অনুভব করানোর পাশাপাশি দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থ সঞ্চয় করা আজ আপনার জন্য উপকারে আসবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ইতিবাচক যাবে। আজ আপনি আপনার অবসর সময়কে সৃজনশীল কোনও কাজে ব্যবহার করতে পারেন। আজ ভালবাসার কথা জীবনসঙ্গীর কাছে অস্বীকার করা উচিত নয়।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ভগবান শিবের পূজা করার চেষ্টা করতে হবে।
সিংহ রাশি: শান্তি খুঁজে পাওয়ার জন্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত। আজ সারাদিন অর্থের প্রবাহ থাকবে এবং দিনের শেষে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। আজ কোনও পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হতে পারে। ভালোবাসা দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ এই রাশির গৃহিনীরা টিভিতে বা মোবাইল ফোনে সিনেমা দেখে আনন্দ উপভোগ করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। বিয়ের পর অনেক কিছুই প্রয়োজন এর থেকে বেশি হয়ে যেতে পারে আজ। কোন অনাকাঙ্ক্ষিত অতিথির সঙ্গে দিন কাটাতে পারেন আপনি।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পেতে হলে মঙ্গল যন্ত্র খোদাই করা সোনার আংটি পরার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ জীবনসঙ্গীর সাথে সিনেমা কিংবা থিয়েটার দেখতে পারেন। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেট কিংবা সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। আজ আপনার জীবন সঙ্গী আপনাকে বিশেষ অনুভব করাবে। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনি পরিবারের ছোট সদস্যদের সাথে পার্ক কিংবা শপিংমলে ঘুরতে যেতে পারেন। আজ রোমান্টিক চিন্তা এবং স্বপ্নের জগতে হারিয়ে যেতে পারেন আপনি। স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। ভালোবাসার দিক থেকে দিনটি ভালো।
প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য রাতে শান্ত মনে ধীরে ধীরে ২৮ বার ওঁ মন্ত্র জপ করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার সমস্যাগুলি আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে। মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে এগুলি। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন। কিন্তু এর কারণে আপনার প্রচুর টাকা খরচ হবে। আজ আপনার অবসর সময় থাকলে সৃজনশীল কোনও কাজ করার চেষ্টা করতে পারেন। বিবাহিত জীবনের সমস্ত খারাপ স্মৃতি ভুলে গিয়ে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে দিনটি আনন্দদায়ক ভাবে কাটাতে পারেন। গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলা উচিত আজ।
প্রতিকার: শান্তিময় ঘুমের জন্য রুপোর গ্লাসে জল পান করার চেষ্টা করতে হবে।
বৃশ্চিক রাশি: আজ পুরনো প্রকল্পগুলি সাফল্য আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। সারাদিন ধরেই অর্থের প্রবাহ থাকবে এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। আজ প্রিয়জনের মধ্যে অচল অবস্থা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। বিনিয়োগ থেকে লাভজনক হতে পারেন আজ। আজ প্রেমের সম্পর্কে সমস্যা তৈরি হবে এবং আপনি অনেক দামী উপহার পেতে পারেন। দাম্পত্য জীবনে দিক থেকে আবার দিনটি খুব একটা ভালো কাটবে না। অবসর সময় আপনি মোবাইল ফোনে ওয়েব সিরিজ দেখতে পারেন।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক ভালো করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে সাদা গোলাপ উপহার দেওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ মনের ভেতর সবসময় ইতিবাচক চিন্তা ভাবনাগুলি রাখতে হবে। জীবনসঙ্গীর সাথে আজ আপনার মেজাজকে অস্থির হতে দেবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য আপনি সারাদিন অধ্যাবসায়ের সঙ্গে কাজ করতে পারেন। আজ আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালো অনুভূতি পাবেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভাল কাটবে বলেই মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য আবার দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নত করতে হলে সাদা মার্বেল পাথরের উপর সাদা চন্দনের পেস্ট লাগিয়ে তার উপর জল ঢালার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং উন্নতিও নিশ্চিত। আজ আপনার ব্যবহারের কারণে আপনার বাবা-মা চিন্তিত হতে পারে। প্রিয়জনের কাছে আজ দিনটি সম্পূর্ণ ভালো ভাবে কাটাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। আজ মূল্যবান সময়গুলোই বন্ধুদের পেছনে না নষ্ট করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। পড়াশোনা করে আজ আপনি সময় কাটাতে পারেন। স্বাস্থ্য এর দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনি বাড়িতে না জানিয়ে ছোট পার্টির আয়োজন করতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বট কিংবা অশ্বত্থ গাছে দুধ দিয়ে জল ঢেলে সেই মাটি আপনার শরীরের যেকোনও স্থানে প্রয়োগ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ দীর্ঘ দিনের অসুস্থতার চিকিৎসা করা উচিত। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ না করে এমন কোনও কাজ করবেন না যা আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ প্রিয়জন আপনাকে খুশি রাখার জন্য বিশেষ কিছু করতে পারে। আজ আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। কিন্তু মদ্যপান পরিহার করা উচিত। এটি আপনার সময়ের অপচয় করবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই আজ। আজ বিবাহিত জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে তামার পাত্র থেকে জল পান করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনি ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে দিনটি শুরু করতে পারেন। এটি করলে আপনার জন্যই উপকারে আসবে। কর্মশক্তি বেশি থাকবে আজ। আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন। আজ বন্ধুদের সমর্থন আপনাকে স্বস্তি দেবে। ভালোবাসার ক্ষেত্রে সামাজিক বন্ধন ভেঙে চলা এড়িয়ে চলা উচিত। আজ হাসিমুখে সমস্যা উপেক্ষা করার চেষ্টা করতে পারেন। জটিলতা আপনাকে সারাদিন বিরক্ত রাখতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা উচিত সমস্যা সমাধান করার জন্য।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে বাড়িতে একটি কুকুর পোষার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal