=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোদীর মুকুটে নয়া পালক! সেশেলসের সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুকুটে জুড়ল নয়া পালক! আন্তর্জাতিক মঞ্চে একেবারে জয়জয়কার ভারতের। বিভিন্ন দেশের তরফ থেকে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। আর এবার সেশেলস থেকে পেলেন ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ সম্মান। এমনকি এই সম্মান পাওয়াতে বিশ্বের অন্যান্য নেতারা অভিনন্দনও জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে।

বিরাট সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী

প্রসঙ্গত, এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর পরিবেশবান্ধব নেতৃত্ব, উন্নয়নশীল দেশগুলোর প্রতি তাঁর সম্মান, জলবায়ু কার্যক্রম, ব্লু ইকোনমি, সমুদ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলির উন্নয়নের লক্ষ্যমাত্রার অঙ্গীকারের কথাই উল্লেখ করা হয়েছে। এমনকি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ সকল দেশকেই এই পুরস্কার উৎসর্গ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সময় এই পুরস্কার প্রদান করা হল, যা দেশদুটির বন্ধুত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।

এই সম্মানে ভূষিত হয়ে প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাকে ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ সম্মানে ভূষিত করার জন্য সেশেলসের জনগণ, সরকার এবং প্রেসিডেন্ট হার্মিনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই সম্মান বিনম্রচিত্তে গ্রহণ করেছি, এবং এটি সেই সমস্ত দেশের উদ্দেশ্যে উৎসর্গ করছি যারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে লড়াই করেছে, এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে পরিবেশ সুরক্ষাকে নিজেদের দায়িত্ব বলেই মনে করেছে। আমাদের এই গ্রহকে আরও সবুজ ও টেকসই করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ নিতে ভারত সবসময় প্রস্তুত। আমাদের বিভিন্ন অভ্যন্তরের নীতি, মিশন লাইফের উপর বিশেষ গুরুত্ব এবং ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মতো বৈশ্বিক উদ্যোগের মধ্যে এই অঙ্গীকার প্রতিফলিত হয়।

আরও পড়ুন: “মৃত্যুর ভয় পাই না, এ বছরই দেশে ফিরব”, ভারতে বসে স্পষ্ট বার্তা শেখ হাসিনার

না উল্লেখ করলেই নয়, গত ১২ বছর ধরেই একাধিক দেশ থেকে বিশ্বের জনপ্রিয় সব সম্মানগুলি অর্জন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মারফৎ খুলেছিল তাঁর পুরস্কারের ঝুলি। তারপর থেকেই একের পর এক দেশ থেকে অর্জন করেছেন বিভিন্ন সম্মান। এমনকি ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির তরফ থেকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এছাড়া রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ একাধিক দেশের সম্মান নিজের ঝুলিতে দখল করেছেন তিনি। সেই তালিকাতেই অবশেষে যুক্ত হল সেশেলস।

Leave a Comment