=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হেরেও শিক্ষা হল না শ্রেয়সের! চুনোপুঁটি অ্যারল্যান্ডের কাছে সিরিজ হারল বৈভবহীন ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লজ্জা লজ্জা লজ্জা! আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টি সিরিজ (India Vs Ireland) ভারতেই এই তিনটি শব্দই একসাথে উচ্চারণ করছেন ক্রিকেট ভক্তরা। আর করবেন নাই বা কেন! বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলকে যদি কোনও চুনোপুঁটি এভাবে হারায় তবে তা তো লজ্জারই। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে গো হারা হারানোর পর অনেকেই ভেবেছিলেন হয়তো শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিতে সিরিজের সমতা ফিরিয়ে মান রক্ষা করবেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। তবে সেটা না হওয়ায় লজ্জায় নাক কাটা গেল মেইন ইন ব্লুর। উল্লেখ্য, প্রথম ম্যাচে বৈভব সূর্যবংশীকে না নামানোয় ব্যাপক সমালোচিত হতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। দেখা গেল দ্বিতীয় ম্যাচেও নেই বৈভব। তাতেই লজ্জার হার দেখল দেশবাসী। কেউ কেউ বলছেন, প্রথম ম্যাচে হেরে শিক্ষা নেওয়া উচিত ছিল আইয়ারের!

আয়ারল্যান্ডের সামনে ধসে গেল ভারতের ব্যাটিং অর্ডার

রবিবারের হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 154 রান তুলেছিল আয়ারল্যান্ড বাহিনী। এদিন প্রতিপক্ষ দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন হ্যারি টেক্টর। তাঁর ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এসেছিল এদিন। সেই সূত্র ধরেই 155 রানের লক্ষ্য বাঁধে আয়ারল্যান্ড ব্রিগেড। এই লক্ষ্য অবশ্য গত ম্যাচের তুলনায় বেশ খানিকটা কম ছিল। ফলে অনেকেই ভেবেছিলেন সহজে সেই রান তুলে ফেলবে ভারত। তবে যতটা সহজ মনে হয়েছিল হল ঠিক তার উল্টোটা।

আয়ারল্যান্ডের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য নিয়ে ফিরলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটের দুই দানবীয় প্লেয়ারের উইকেট একেবারে চোখের পলকে তুলে নিল আয়ারল্যান্ডের বোলাররা। যা বেশ অবাক করেছে ভক্তদের। এরপর ইশান কিষাণ থেকে শুরু করে অধিনায়ক শ্রেয়স আইয়ার দুজনের কেউই মাঠে টিকতে পারলেন না। ফলে তড়িঘড়ি ব্যাট হাতে মাঠে নামতে হল তিলক বর্মাকে।

অবশ্যই পড়ুন: পোস্ট অফিসে টাকা জমা ও তোলার নতুন নিয়ম চালু, সুকন্যা সমৃদ্ধিতেও বদল

এদিন একপ্রকার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কার্যত একাই লড়াই করলেন তিলক। একাই লড়াই করে ভারতকে জেতানোর আপ্রাণ চেষ্টা করছিলেন এই প্লেয়ার। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন শিবম দুবে। কিছুদূর চেষ্টা করার পর উইকেট হারিয়ে মার ছাড়েন তিনিও। এদিকে ততক্ষণ 6 উইকেট হারিয়ে ফেলেছে ভারত। জিততে হলে 21 বলে প্রয়োজন 45 রান। তখনও ব্যাট হাতে ক্রিজে টিকেছিলেন তিলক।

তবে আয়ারল্যান্ডের শক্ত বোলিং বিভাগ ভারতের স্বপ্ন পূরণ হতে দিল না। দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়াকে কুপোকাত করে সিরিজ নিয়ে চলে গেল আইরিশরা। তাতে 2023 সালের পর প্রথমবারের মতো কোনও টি-টোয়েন্টি সিরিজে হারল বৈভব সূর্যবংশীহীন ভারত। যদিও শেষ মুহূর্তে প্রাণপণ চেষ্টা করলেন হর্ষিত রানা। তবে 21 রানের ইনিংস খেলেও মাত্র 1 রানে আয়ারল্যান্ডের জয় দেখতে হল তাঁকে।

Leave a Comment