=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয়ুষ্মান ভারতের ফর্ম বিলি করতে গিয়েই পড়ল ধরা! রেশন কার্ডে দুর্নীতির পর্দাফাঁস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশীকে বাবা হিসেবে দেখিয়ে অবৈধভাবে রেশন কার্ড (Ration Card) তৈরির অভিযোগ উঠেছে দেবাশিষ ঘোষ নামক তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বিলি করতে গিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয় আশা কর্মীদের। আর তারপরেই ওই তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণা-1 ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে।

অবৈধভাবে রেশন কার্ড বানিয়ে তুলছিলেন রেশন

সূত্রের খবর, চন্দ্রকোণার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের স্থানীয় তৃণমূল নেতা দেবাশীষের বাবা দুলাল ঘোষ মারা গিয়েছেন আগেই। এদিকে ওই তৃণমূল নেতার রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে উল্লেখ রয়েছে স্থানীয় প্রতিবেশী সুকুমার ঘোষের নাম। অভিযোগ, ওই ব্যক্তিকেই বাবা হিসেবে দেখিয়ে রেশন কার্ড বানিয়েছিলেন দেবাশিষ। শুধু তাই নয়, বিগত চার থেকে পাঁচ বছর ধরে ওই কার্ডেই রেশনের মাল তুলেছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই তৃণমূল নেতার নিজস্ব দোতলা পাকা বাড়ি রয়েছে। এমনকি নারায়ণপুর সমবায় সমিতির সম্পাদক তিনি। এদিকে স্থানীয় প্রতিবেশী সুকুমার বাবুর আর্থিক অবস্থা ভাল নয়। দিন আনা দিন খাওয়া পরিবার। সুকুমারের অভিযোগ, তাঁকে বাবা হিসেবে দেখিয়ে রেশন কার্ড তৈরি করে ওই কার্ডে বছরের পর বছর ধরে রেশন তুলেছিলেন দেবাশিষ। এ নিয়ে রেশন ডিলারকে অভিযোগ জানালেও তিনি কর্ণপাত করেননি।

অবশ্যই পড়ুন: ঋতব্রতদের বিরুদ্ধে থানায় মমতার তৃণমূল, কী অভিযোগ কালীঘাটের?

জানা গিয়েছে, দেবাশিষ প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় তাঁর বিরুদ্ধে বারবার বেআইনিভাবে রেশন কার্ড ব্যবহার করে কারচুপির অভিযোগ করা হলেও রেশন ডিলার শক্তি চৌধুরী নাকি জানিয়েছেন, তিনি এই কারচুপি সম্পর্কে কিছুই জানেন না। সবটা তাঁর এখান থেকে হয়নি। এদিকে তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে অভিযোগ জানার পরই তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে অভিযুক্ত দেবাশিস অবশ্য জানিয়েছেন, তিনি অনলাইনে রেশন কার্ডের আবেদন করার সময় এমন ভুল হয়েছে। বছরের পর বছর ধরে রেশনের মাল তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা!

Leave a Comment