=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দশম ও দ্বাদশ শ্রেণিতে ফেল, প্রথমবারেই UPSC ক্র্যাক করে IAS হন অঞ্জু

অনন্যা সরকার, কলকাতা: কথায় বলে ব্যর্থতাই হল সাফল্যের প্রথম ধাপ। একবার না পারলে শতবার চেষ্টা করতে হয়, আর তাতেই আসে সাফল্য। ঠিক এভাবেই অঞ্জু শর্মার হার না মানা জেদ তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে (UPSC Success Story of IAS Anju Sharma)। দশম ও দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ পরীক্ষাতেই ফেল করেছিলেন অঞ্জু, কিন্তু হাল ছাড়েননি। নিজের দুর্বলতাকেই শক্তিতে বানিয়ে প্রথম প্রচেষ্টাতেই ক্র্যাক করেছেন দেশের অন্যতম কঠিন, ইউপিএসসি (UPSC) পরীক্ষা। বর্তমানে গুজরাট ক্যাডারের সিনিয়র আইএএস (IAS) অফিসার হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন অঞ্জু। 

দশম ও দ্বাদশ শ্রেণীতে ফেল করা থেকে আইএএস-এর সফর

এক সাক্ষাৎকারে অঞ্জু শর্মা অকপটে জানান যে, দশম ও দ্বাদশ শ্রেণির দুই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষাতেই তিনি ভালো ফল করতে পারেননি। দশম শ্রেণির প্রি-বোর্ড পরীক্ষায় কোনোমতে পাশ করলেও, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অর্থনীতিতে ফেল করেন। এই অসফলতা নিঃসন্দেহে তার আত্মবিশ্বাসে আঘাত হেনেছিল, তবে হতাশ হয়ে পড়েননি তিনি। কঠিন সময়ে পুরোপুরিভাবে মায়ের সাথ পেয়েছে অঞ্জু শর্মা। তার মা তাকে সবসময় এগিয়ে যেতে এবং নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পরামর্শ দিতেন। মায়ের এই সমর্থন তার জীবনে বিরাট ভূমিকা পালন করে। তিনি আবার নতুন উদ্যমে উচ্চশিক্ষার পড়াশোনায় মনোনিবেশ করেন। 

স্কুলের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই অঞ্জু কলেজে ভর্তি হয়ে কঠোর পরিশ্রম করা শুরু করেন। বি.এসসি (BSc)-এর পর এমবিএ (MBA) সম্পন্ন করেন এবং পরীক্ষায় ভালো ফল করার জন্য স্বর্ণপদকও অর্জন করে নেন। এই সাফল্যের পর সিভিল সার্ভিসে যোগদানের স্বপ্ন দেখা শুরু করেন অঞ্জু। শুরু হয় ইউপিএসসি-র প্রস্তুতি।

আরও পড়ুনঃ নিজে খান ৫ টাকার, পথকুকুরদের জন্য দেন ৫০০ টাকা, জানুন কলকাতার বৃদ্ধের করুণ কাহিনী

১৯৯১ সালে মাত্র ২২ বছরের অঞ্জু শর্মা প্রথম অ্যাটেম্পটেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি রাজকোটে সহকারী কালেক্টর হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর গান্ধীনগরের কালেক্টর সহ তার দীর্ঘ প্রশাসনিক জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন অঞ্জু শর্মা। তার এই সাফল্য প্রমাণ করে যে, সংকল্প দৃঢ় থাকলে কঠিন পরিশ্রম করে সঠিক পথে এগিয়ে চললে কোনো লক্ষ্যে পৌঁছানোই অসম্ভব নয়। 

Leave a Comment