আরও এক দেশে চালু হল ভারতের UPI, তালিকায় জুড়ল …

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও এক দেশে যুক্ত হল ভারতের ইউপিআই পরিষেবা (UPI Payment)। সম্প্রীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকার সেশেলস সফরে গিয়েছিলেন। এমনকি সেখান থেকে দেশটির সর্বোচ্চ সম্মান নিজের করে নিয়ে আসেন। পাশাপাশি দেশটির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন মোদি। যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউপিআই সংক্রান্ত চুক্তি। অর্থাৎ এখন ভারতীয়রা অনায়াসে আফ্রিকান এই দেশটিতে গিয়ে ইউপিআই-র মাধ্যমে পেমেন্ট করতে পারবে।

আরও পরিধি বাড়ল UPI-র

প্রসঙ্গত, ভারতীয় পর্যটকরা সিঙ্গাপুর থেকে শুরু করে নেপাল, ভুটান, শ্রীলংকা, মরিশাস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ফ্রান্স, কম্বোডিয়ার মতো দেশগুলিতে ভারতের ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করতে পারে। আর এবার সেই তালিকায় যুক্ত হল সেশেলস। প্রধানমন্ত্রী নিজেই এই সংক্রান্ত পোস্ট করে জানিয়েছেন। তিনি লেখেন, “সেশেলস সফরে গুরুত্বপূর্ণ ফলাফল দিয়েছে। দেশটিতে ইউপিআই বাস্তবায়ন এবং জনঔষধি সংক্রান্ত একাধিক বিষয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা ভবিষ্যতে জলবায়ু কার্যক্রম, গ্রিন হাইড্রোজেন, শক্তি এবং ব্লু ইকোনমির মতো ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ চালাব।”

প্রসঙ্গত, এই চুক্তির ফলে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দেশের বাইরে আরও পরিধি বিস্তার করল। আর এই চুক্তির মূল লক্ষ্য হল, ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত ও সেশেলসের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা। যাতে ভারতীয়রা খুব সহজেই ইউপিআই এর মাধ্যমে দেশটিতে ঘুরতে গিয়ে যে কোনও জায়গায় পেমেন্ট করতে পারে। অর্থাৎ, এই দেশে ঘুরতে গেলে আলাদা করে কোনও ক্রেডিট কার্ডের ঝামেলা পোহাতে হবে না। নিজের ফোনে ইউপিআই থাকলেই যে কোনও অ্যাপ দিয়ে অনায়াসে পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুন: “মিঠুনদা আমাকে অনুরোধ করেছে..” বিজেপিতে যোগদান করছেন রচনা? জল্পনা তুঙ্গে

না উল্লেখ করলেই নয়, ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটিতে প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় পর্যটক ঘুরতে যান। কিন্তু এতদিন পর্যন্ত দেশটিতে ঘুরতে গেলে আলাদা করে ক্রেডিট কার্ড বহন করতে হত, বা মুদ্রা বিনিময়ের মতো ঝামেলা পোহাতে হত। কিন্তু এখন ফোনে শুধুমাত্র ইউপিআই অ্যাপ থাকলেই মুশকিল আসান। এমনকি সবথেকে বড় ব্যাপার, এই দেশটির জনসংখ্যার প্রায় ৫% ভারতীয় বংশদ্ভূত। এছাড়া ভারত এই দেশটিতে চাল থেকে শুরু করে ওষুধ, পোশাক, যানবাহন এবং যন্ত্রাংশ সহ প্লাস্টিক পণ্য রফতানি করে থাকে। সেক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা যুক্ত হওয়ায় রফতানিকারকরাও উপকৃত হবে।

Leave a Comment