=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিম ছাড়াই হবে ডিমের ডালনা! কীভাবে? জেনে নিন ঠাকুরবাড়ির গোপন এই রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির হেঁশেলে অনেক অনেক লোভনীয় রান্নার রেসিপি (Recipe) লুকিয়ে থাকে। আমিষের সঙ্গে পাল্লা দিয়ে নিরামিষও কম যায় না। মাছ- মাংস বা ডিমের তুলনায় নিরামিষ পদ বানিয়ে নেওয়া খানিকটা কঠিনও বটে। তাই আজ আমাদের প্রতিবেদন এক অনবদ্য ঠাকুরবাড়ির নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছে, আর সেটি হল নিরামিষ ডিমের ডালনা (Thakurbarir Niramish Dimer Dalna)। নিশ্চয়ই ভাবছেন ডিম আবার নিরামিষ? তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি।

উপকরণ

ঠাকুরবাড়ি নিরামিষ ডিমের ডালনা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— আলু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা, মুসুরডাল, গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, নুন, হলুদ, চিনি, টক দই, ঘি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে পরিমাণমত মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং ভালো আধঘণ্টা মতন ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে আলুগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে বাকি অংশের মধ্যেকার অংশটা ভালো করে ছেঁচে বের করে নেবেন, যাতে আর মধ্যে পুর ঢোকানো যায়। এবার আদা কুচি এবং শুকনো লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। অন্য একটি পাত্রে রেখে এবার গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি ভালো করে সামান্য জল দিয়ে বেটে নিতে হবে।

এবার ভিজিয়ে রাখা মুসুরডাল গুলোর জল ছেঁকে নিয়ে সেগুলো বেটে নিতে হবে। বাটিতে এবার মুসুরডাল বাটার সঙ্গে নুন, চিনি ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুর মধ্যে ওই মুসুরডাল বাটা দিয়ে পুর বানিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে এবার আলু গুলো এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। ভাজা আলু তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে চেরা কাঁচালঙ্কা এবং টমেটো কুচি গুলো হালকা করে ভেজে নিতে হবে সামান্য নুন দিয়ে। মাঝে জল দিয়ে টমেটো এবং কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিতে হবে। এবার ওর মধ্যে আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: কাঁঠালের বীজ দিয়ে এই পদ্ধতিতে ৫ মিনিটে বানান সুস্বাদু ভর্তা, রইল রেসিপি

মশলা কষিয়ে এলে ওর মধ্যে ফেটানো টক দই দিয়ে ভালো করে নাড়া দিতে হবে, এবার তেল ছেড়ে দিলে ওর মধ্যে গ্রেভির পরিমাণমত জল নিয়ে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। ৮-১০ মিনিট পর এবার ঘি এবং বাটা গরমমশলা দিয়ে দিলেই তৈরি নিরামিষ ডিমের ডালনা।

Leave a Comment