=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই বিশেষ কারণে জাপানের বিরুদ্ধে ব্রাজিলের কঠিন সময়েও নামানো হয়নি নেইমারকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার রাতে, ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল জাপান। শুধু তাই নয়, প্রথমার্ধের বেশিরভাগ সময় ব্রাজিলকে চেপে রেখেছিল প্রতিপক্ষ দলটি। সেটা দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন ম্যাচে ভাগ্য সায় দেবে না ব্রাজিলিয়ানদের! যদিও পর মুহুর্তে দুই গোল করে জাপানকে বিদায় জানিয়েছিল ব্রাজিল। তবে অবাক করা বিষয়, গোটা ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে দেখা গেল না নেইমারকে (Neymar)। কিন্তু কেন? ম্যাচ শেষে সেই বিশেষ কারণ জানালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

এই বিশেষ কারণে জাপানের বিরুদ্ধে নামানো হয়নি নেইমারকে

গতকাল, হিউস্টনে রাউন্ড অফ 32 এর খেলায় প্রথম থেকেই ব্রাজিলের উপর চাপ বাড়িয়ে রেখেছিল জাপান। এদিনের ম্যাচে শুরুর দিকে বেশিরভাগ সময় বল ছিল জাপানের প্লেয়ারদের পায়েই। ওদিকে প্রতিপক্ষের দুর্ভেদ্য রক্ষণ ভেঙে কিছুতেই জায়গা করতে পারছিলেন না ব্রাজিলিয়ানরা। সেসবের মাঝেই প্রথম গোল করে এগিয়ে যাওয়া জাপানকে গোল খাইয়ে সমতায় ফিরেছিল নেইমারের দেশ। এরপর একটা দীর্ঘ সময় বলা ভাল 90 মিনিট পর্যন্ত দ্বিতীয় গোল করতে পারেনি কেউই।

খেলা যখন 96 মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ে ঠিক তখনই নিজেদের দ্বিতীয় গোল করে জাপানকে পরাস্ত করেছিল ব্রাজিল। তবে গোটা ম্যাচে নেইমারকে না দেখতে পেয়ে হতাশ হয়েছেন ভক্তরা। আসলে এদিন ম্যাচে 1-1 সমতায় থাকাকালীন অনেকেই আশা করেছিলেন এবার হয়তো নামানো হতে পারে নেইমারকে। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। তা নিয়েই ম্যাচের শেষে ব্রাজিলের কোচ জানিয়েছেন, নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল তাঁদের।

ইতালিয়ান কোচের কথায়, “আমরা নেইমারকে অতিরিক্ত সময়ের খেলায় নামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এ নিয়ে আগেই কথা গিয়েছিল ওর সাথে। দল যদি নির্ধারিত সময়ের আগে সমতায় ফিরতে না পারতো তাহলে হয়তো 60 বা 65 মিনিটের মাথায় নামাতে হতো নেইমারকে। তবে পরবর্তীতে পরিস্থিতি বদলে যাওয়ায় আর তাঁকে মাঠে নামানোর প্রয়োজন মনে করিনি।”

অবশ্যই পড়ুন: অঘটনের বিশ্বকাপ! পেনাল্টিতে হেরে বিদায় নিল জার্মানি, নেদারল্যান্ডস

প্রসঙ্গত, শুরুর দিকে দ্রুতগতির দল জাপানের বিরুদ্ধে কিছুটা ধেরালেও পরবর্তীতে রক্ষণ আটসাঁট করে আক্রমণে গিয়েছিল ব্রাজিল। সেই সূত্রেই গোল শোধ দিতে পেরেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে নেইমারকে বেঞ্চে বসিয়েই সন্তুষ্ট ব্রাজিলের কোচ কার্লো। তবে পরবর্তী ম্যাচের জন্য দল নিয়ে বেশ সতর্ক এই ইতালিয়ান কোচ। চাইছেন ব্রাজিলের ফুটবল স্টাইলে কিছুটা বদল আনতে!

Leave a Comment