=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এশিয়ান গেমস থেকেও বাদ ভারত, সুযোগ পেল এই দেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে (FIFA World Cup) সুযোগ হওয়া স্বপ্ন! বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবল দলের জন্য সেই স্বপ্নটাই দেখে আসছেন দেশবাসী। এরই মাঝে এবার এশিয়ান গেমসে (Asian Games) জাতীয় দলের জন্য আশায় বুক ফুলিয়েও ধাক্কা খেতে হল তাঁদের। জানা যাচ্ছে, এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় ফুটবল দল। এখন প্রশ্ন, কোন কারণে ফুটবলের এশিয়ান গেমসে থাকা হল না টিম ইন্ডিয়ার?

কেন এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত?

চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ভারতের জায়গা না হওয়ায় বিকল্প পছন্দের দলকে সমর্থন করছেন ভারতীয় ফুটবল ভক্তরা। ঠিক সেই আবহে ধাক্কা খেলেন দেশের সমর্থকরা। আসলে ফুটবলের এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনের শর্ত পূরণ করতে না পারায় গোটা টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় ফুটবল দল। জানা যায়, ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করলেও এশিয়ান গেমসে অংশগ্রহণের মানদন্ড পূরণ করতে না পারায় বাদ পড়তে হল ভারতকে।

ভারত বাদ পড়ায় কপাল খুলেছে এই দেশের

টুর্নামেন্টে অংশগ্রহণের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে না পারায় এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় দল। যে বিষয়টা দেশের ফুটবল ভক্তদের জন্য ধাক্কার হলেও ভারতের এমন পদক্ষেপে কপাল খুলেছে ফিলিপাইনসের। ভারত সরে যাওয়ায় এশিয়ান গেমসে সুযোগ পেয়েছে এই দেশটি।

অবশ্যই পড়ুন: মেসির জায়গা কেড়ে নিল বাদ পড়া জার্মানির ফুটবলার, প্রকাশ্যে ফিফার পাওয়ার র‍্যাঙ্কিং

প্রসঙ্গত, আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2026 পুরুষদের এশিয়ান গেমস। যা চলবে আসন্ন 4 অক্টোবর পর্যন্ত। এই আসরে অনেক আগেই জায়গা করে নিয়েছিল ফিলিপাইনসের মহিলা দল। ভারত সরে যাওয়ায় এবার পুরুষদের টুর্নামেন্টে জায়গা পেল দেশটির পুরুষ বাহিনীও।

Leave a Comment