=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৬০টি প্রোপার্টির দলিল! পুষ্পা ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তল্লাশি সিটের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটের আগে যার এত দাপট ছিল, ভোটার ফল বেরোনোর পরেই চুপসে শেষ সেই পুষ্পা! গ্রেফতার হয়েছেন ফলতার ত্রাস জাহাঙ্গীর খান (Jahangir Khan) এবং তাঁর স্ত্রী। আর এবার তাঁদের নামেই বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী দল সিট। জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে তাঁদের নামে অন্তত ৬০টি স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে। এমনকি সেগুলির দলিল পর্যন্ত উদ্ধার করা হয়েছে। কিন্তু এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস ঠিক কী, সেই সংক্রান্ত তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।

পুষ্পা এবং তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পত্তির হদিশ

আসলে ২০১৩ সালের পর থেকে জাহাঙ্গীর এবং তাঁর স্ত্রীর সম্পত্তি দিনের পর দিন বেড়েছে বলেই দাবি। বিশেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়েই তাঁদের এসব উপার্জন। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন জাহাঙ্গীর খান। অভিযোগ ওঠ, সেখানে ব্যাপক পরিমাণ দুর্নীতি রয়েছে। এমনকি ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার ও ইডির কাছে তাঁর অবৈধ আর্থিক লেনদেনের খতিয়ানও জমা দেওয়া হয় বলে খবর।

তদন্তকারী সংস্থার দাবি, জাহাঙ্গীর এবং তাঁর স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে প্রচুর জমি এবং সেগুলির দলিলের হদিশ মিলেছে। এমনকি তাঁদের অবৈধ ফ্ল্যাটও রয়েছে বলে খবর। কিন্তু এত তাড়াতাড়ি কীভাবে এত সম্পত্তির মালিক হয়ে উঠল এই দম্পতি, তা নিয়ে সন্ধিহান পুলিশ। সেই কারণে বিশেষ তদন্তকারী দল নিয়ে চলছে তল্লাশি। বিশেষ করে এই বাড়ি এবং ফ্ল্যাটগুলির দলিলের আসল উৎস কী সেই প্রশ্নের উত্তর চাইছে আধিকারিকরা। সূত্রের খবর, পুষ্পার পাশাপাশি তাঁর স্ত্রী অর্থাৎ রেজিনা বিবির নামেও একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে।

আরও পড়ুন: কবে বড়দের টিম ইন্ডিয়ায় অভিষেক বৈভব সূর্যবংশীর? দিনক্ষণ জানালেন গাভাস্কার

না উল্লেখ করলেই নয়, এবার ফলতা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গীর খান। কিন্তু ভোটের দিন ভোটারদেরকে ভয় দেখানো থেকে শুরু করে ইভিএম-এ কারচুপির মতো অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই কারণে কমিশন সমস্ত দিক বিবেচনা করে এই বিধানসভার প্রত্যেকটি বুথে পুননির্বাচনের কথা ঘোষণা করে। কিন্তু ৪ তারিখ ভোটের ফলাফলে তৃণমূলের একেবারে ভরাডুবি হয় এবং ক্ষমতা দখল করে বিজেপি। তারপরেই নিজের প্রার্থীপদ তুলে নিয়ে গা ঢাকা দেয় পুষ্পা। প্রত্যাশা মতোই এই বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি। কিন্তু তারপরই নেপাল সীমান্ত দিয়ে পালাবার সময় গ্রেফতার হয় জাহাঙ্গীর। এমনকি তাঁর স্ত্রী রোজিনা বিবিকেও গ্রেফতার করা হয়। তোলাবাজি থেকে শুরু করে ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে জাহাঙ্গীর খানরের বিরুদ্ধে। দু’জনেই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

Leave a Comment