মাসের শুরুতেই সোনা, রুপোর দামে আমূল বদল! দেখুন আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: জুলাইয়ের শুরুতেই মূল্যবান ধাতুর বাজারে (Gold Price) দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। একদিকে সোনার দামে কিছুটা পতনের খবর মিললেও রুপোর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো চিত্র। হ্যাঁ, অনেকটাই বেড়েছে সাদা ধাতুর দাম। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান আর কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির পাওয়ার কারণেই এই টালমাটাল অবস্থা সোনা, রুপোর বাজার দরে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,২৫০ টাকায় (-৮৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৯,০৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৯,২০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৯,১০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৩০০ টাকায় (-৮৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৭৮০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৯৩০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,৮৩০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৫,৫৯০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৫,৫৯০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৫,৭৪০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৫,৬৪০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৬,৪০০ টাকায় (+৩৪৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকায়।

আরও পড়ুন: আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভব সূর্যবংশীর? জানালেন নিজেই

সোনার দাম কমলেও বাড়ল রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৬ হাজার ১০০ টাকা। তবে আজ দাম কমেছে ৮৫০ টাকা এবং নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ২৫০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৩ হাজার ১৫০ টাকা। আজ ৮৫০ টাকা দাম কমে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৩০০ টাকা। এদিকে গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২২ হাজার ৯৫০ টাকায়। কিন্তু আজ দাম কমেছে ৩৪৫০ টাকা এবং নতুন দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

Leave a Comment