সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২ জুলাই, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে বৈধৃতি এবং বিসকুম্ভ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩১ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৭:৩৪ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ বিনিয়োগ থেকে লাভ হতে পারে। জীবনসঙ্গীর বোঝা কমানোর জন্য আজ গৃহকর্মে তাকে সাহায্য করতে হবে। আজ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় নিজের চোখ-কান খোলা রাখা উচিত। তাদের কাছ থেকে মূল্যবান কোনও তথ্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি জীবন সঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু উপহার পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ইতিবাচক।
প্রতিকার: পারিবারিক জীবনের বাধা দূর করতে হলে ঢাকনা সহ খালি মাটির পাত্র প্রবাহিত জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনার সন্তানরা আপনার ইচ্ছা মতো আচরণ করবে না। আজ দিনটি আপনার জন্য হতাশজনক হতে পারে। বিবাহিত জীবনের ইতিবাচক কিছু পরিবর্তন আসবে। পরিবারের দিক থেকে দিনটি ইতিবাচক। আজ দিনের দ্বিতীয় ভাগে আপনি আকর্ষণীয় বা উত্তেজনাপূর্ণ কোনো উপহার পেতে পারেন। আজ আপনার কোনো ভাই ও বোন আপনার কাছে টাকা ধার চাইতে পারে। তাকে টাকা দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। স্বাস্থ্য ভালো থাকবে না আজ। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলীয় উপাদান যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং অসাধারণ কিছু করতে পারবেন। মূল্যবান জিনিসপত্রের ব্যাপারে সতর্ক থাকা উচিত। সেগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মানিব্যাগ চুরি হতে পারে আজ। আজ আপনার নতুন প্রকল্পগুলির সম্পর্কে বাবা-মাকে জানানোর জন্য সঠিক সময়। অবসর সময় পুরোপুরি উপভোগ করার জন্য লোকজনের থেকে দূরে থাকা উচিত। পছন্দের কাজগুলি করতে পারবেন আজ। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে ময়দা বা চিনি এবং ঘি মিশিয়ে শুকনো নারকালের খোলে ভরে কোনও অশ্বত্থ গাছের নিচে দান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সাথে আনন্দদায়ক ভ্রমণ আপনাকে শান্তি এনে দেবে। আজ বাড়ির শিশুরা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে কোনরকম চিন্তা করার দরকার নেই। কাজ কর্মক্ষেত্রের ঊর্ধ্বতনদের কাছ থেকে কিছু বিরোধিতার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য সাদা গরুকে সাদা মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে পারে। আজ অতীতে অনেক টাকা খরচ করে থাকলে আপনাকে তার মূল্য দিতে পারে। আজ আপনার পরিবারের সঙ্গে অভদ্র আচরণ না করাই উচিত। এতে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। আজ দ্বন্দ্ব সত্ত্বেও আপনার প্রেমের জীবন সম্পন্ন ভালো থাকবে এবং আপনি আপনার জীবন সঙ্গীকে সম্পূর্ণরূপে খুশি রাখতে পারবেন। কঠোর পরিশ্রম করলে আজ আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনি বাইরে যাওয়ার পরিকল্পনা করে থাকলে হাসি আনন্দ ইত্যাদি নিজের ভেতরে রাখা উচিত। প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু তা হাতছাড়া করতে দেবেন না। আজ আপনি চমৎকার সময় কাটাতে পারেন বন্ধুদের সঙ্গে। কিন্তু গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত। এক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি চমৎকার কোনও সুযোগ খুঁজে পেতে পারেন। ছোট কটা বিষয় নিয়ে আপনার প্রিয়জনের সঙ্গে আজ তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কালো কুকুরকে যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে।
তুলা রাশি: আজ আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করার প্রয়োজন। ধর্মীয় কাজে আজ আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সেখান থেকে আপনি মানসিক শান্তি পাবেন। আজ সংবেদনশীল পারিবারিক সমস্যা সমাধান করার জন্য আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব ব্যবহার করা উচিত। আজ নতুন সম্পর্কের প্রত্যাশা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় আজ বিচক্ষণতা ব্যাবহার করতে হবে। আজ আপনার জীবনসঙ্গী আপনার কাছে ভালো আচরণ করতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: আজ পারিবারিক জীবনের সুখ অর্জন করতে হলে রুপোর গয়না বেশি করে পরার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: মানসিক শান্তি অর্জন করার জন্য দাতব্য কাজে অংশগ্রহণ করা উচিত। আজ বিবাহিত হলে আপনার সন্তানদের বিশেষ যত্ন নেওয়া উচিত। না হলে এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে পারে। আজ আকর্ষণীয় সৃজনশীলতা বাড়িতে মনোরম পরিবেশ তৈরি করতে পারে। আজ নতুন প্রকল্প এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি খুবই ভালো। আজ আপনার জীবন সঙ্গীর সাথে কাটানোর জন্য প্রচুর পরিমাণে সময় থাকবে। তবে জীবনসঙ্গীকে মানসিক সমর্থন করা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঈর্ষা কিংবা হিংসা ত্যাগ করার চেষ্টা করতে হবে।
ধনু রাশি: আজ আপনার জীবন সঙ্গীর ব্যক্তিগত বিষয়ে অপ্রয়োজনীয় হস্তক্ষে পড়া থেকে বিরত থাকতে হবে। নিজের চরকায় তেল দেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ। আজ আপনি আর্থিক সমস্যা সমাধান করতে পারবেন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। লাভ তো হবে আজ আপনার কাজের চাপ বাড়তে পারে। অতীতের কেউ আজ আপনার সঙ্গে যোগাযোগ করে দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে। কঠোর পরিশ্রমের চেষ্টা করতে হবে। জীবন সঙ্গীর সাথে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাবারে মুগডাল ব্যবহার করার চেষ্টা করতে হবে।
মকর রাশি: মানসিক এবং নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করা উচিত। আজ আপনি আর্থিক লাভ করতে পারবেন এবং সঞ্চয় করে উপার্জন করতে পারবেন। আজ অহেতুক কথা বললে সময় নষ্ট না করা আপনার জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। বিচক্ষণতার সঙ্গে কাজ করলে আজ আপনি জীবনের সেরা দিন অর্জন করতে পারবেন। আধ্যাত্মিক কোনও গুরু কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আজ সময় কাটাতে পারেন এবং সেখান থেকে আপনি ভালো কোনও জ্ঞান শুনতে পারবেন। আজ আপনার চারপাশের ঘটা কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকা উচিত।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কাকদের রুটি খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার মানসিক চাপ অনেকটাই কমতে পারে। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ বা ঋণ আজ আপনি হাতে পাবেন। আজ আপনার পরিবার সামান্য বিষয়কে বড় করে তুলতে পারে এবং ভালোবাসার দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ যোগাযোগ দক্ষতা কার্যকর হিসেবেই প্রমাণিত হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে আজ। আজ পরিস্থিতি সম্পর্কে নিজের ইতিবাচক ধারণা বজায় রাখতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য আপনার শোয়ার ঘরের দক্ষিণ দেয়ালে একটি শূন্য ওয়াটের লাল বাল্ব জ্বালানোর চেষ্টা করুন।
মীন রাশি: শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করা উচিত। আজ আপনার কাছে কেউ ঋণ চাইতে আসতে পারে এবং তাদেরকে উপেক্ষা করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আজ কেউ খুব আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিতে পারে কিন্তু আপনি আজ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আজ আপনার মেজাজ খুব একটা ভালো থাকবে না। জীবন সঙ্গীর সাথে কাটানোর জন্য আজ আপনার হাতে সময় থাকবে। কূটনৈতিকভাবে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করার সম্মুখীন হতে হবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরুকে ছোলার ডাল খাওয়ানোর চেষ্টা করতে হবে।