=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাটোয়ায় গান্ধী মূর্তিতে কালো কাপড় দেওয়া কালপ্রিট গ্রেফতার, পরিচয় জানলে অবাক হবেন

সৌভিক মুখার্জী, কলকাতা: কাটোয়ায় (Katwa) গান্ধী মূর্তিতে কালো কাপড় ঢেকে দেওয়ার অভিযোগে তোলপাড় রাজ্যের রাজনীতি। যিনি দেশবাসীর কাছে জাতির জনক হিসেবে পরিচিত, তাঁর মূর্তিতে কে এইভাবে কালো কাপড় ঢেকে দেওয়ার সাহস পায়? ঘটনা ঘটতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অবশেষে সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই গ্রেফতার করা হল এক ভবঘুরে ব্যক্তিকে। অভিযোগ, রাতের অন্ধকারে তিনিই গান্ধীজীর মূর্তিতে কালো কাপড় ঢেকে দেন। এমনকি সবথেকে বড় ব্যাপার, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন এবং তিনি বিহারের বাসিন্দা।

গান্ধীজীর মূর্তিতে কালো কাপড় ঢাকার অভিযোগ গ্রেফতার ১

রাতের অন্ধকারেই ঘটনা হয় এই অপকর্ম। সিসিটিভি ফুটেজে দেখা যায় মধ্যরাতে জনমানব শূন্য এলাকাতে প্রথমে ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠে মহাত্মা গান্ধীর মূর্তি সামনে দাঁড়ায়। এরপর নিজের পরা সমস্ত জামাকাপড়গুলি খুলে একে একে গান্ধীজীর মুখ ঢেকে দেয়। এমনকি সেই সময় আশেপাশে শুধুমাত্র কয়েকটি কুকুরকে চিৎকার করতে দেখা যায়। এরপরেই খালি গায়ে ওই ব্যক্তি এলাকা ছেড়ে চলে যায়। তবে সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। দিনভর তল্লাশি শুরু করে অবশেষে বুধবার রাতের দিকে কাটোয়া স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু কেন তিনি এরকম কাজ করলেন সে বিষয়ে কোনও উত্তর দিতে পারেনি পুলিশ।

ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া প্যান কার্ড এবং আধার কার্ডের সূত্র ধরে জানা যায় তিনি আসলে বিহারের দ্বারভাঙা জেলার বাসিন্দা। তাঁর নাম রমণ কুমার ওঝা। তবে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং ভবঘুরে। দীর্ঘদিন ধরেই কাটোয়া এলাকায় তাঁকে ঘুরতে দেখা যায়। উদ্দেশ্যহীন ভাবেই ঘুরে বেড়াতেন তিনি, এমনটাই পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার গভীর রাতে কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায় গান্ধীজীর মূর্তিতে কালো কাপড় ঢেকে দেয় ওই ব্যক্তি।

আরও পড়ুন: ডিম কাণ্ডে ‘রাজনৈতিক শত্রু’ মহুয়ার পাশে দাঁড়ালেন বিকাশ

তবে পুলিশ সেই কাপড় সরিয়ে দিয়েই তাঁর খোঁজে তল্লাশি চালাতে শুরু করে। আটক করার পর প্রথমে তাঁকে শারীরিকভাবে পরীক্ষা করিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার চিকিৎসার জন্য তাঁকে মুর্শিদাবাদের বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এমনকি তিনি কেন এরকম কাজ করলেন তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

Leave a Comment