=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫ মিনিটেই পৌঁছাবে পুলিশ, নারী নিরাপত্তায় ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ ১১২ এমারজেন্সি চালু নবান্নর

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের নাগরিক পরিষেবা উন্নত করতে বদ্ধপরিকর নবনির্বাচিত বিজেপি সরকার। গত দু’মাসে একাধিক নতুন পদক্ষেপ ও প্রকল্পের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। এখন শোনা যাচ্ছে, বিপদের সময় জরুরী হেল্পলাইন (Police Helpline) নিয়ে আসতে চলেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। এর মাধ্যমে মাত্র ৫ মিনিটের মধ্যেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়বে পুলিশ বাহিনী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে (Nabanna Sobha ghar) পুলিশের একগুচ্ছ নতুন পরিষেবা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে এই আমেরিকার ‘৯১১’ হেল্পলাইনের ধাঁচে পশ্চিমবঙ্গের ‘১১২’ হেল্পলাইন নম্বর। এই পরিষেবার জন্য আপাতত একটি গাড়ি ধার্য করা হয়েছে, আগামী বাজেটে আরো দুটি গাড়ি পরিষেবায় যুক্ত হবে বলে জানা গেছে। 

বাংলার ‘১১২’ হেল্পলাইন নম্বরে কি কি সুবিধা মিলবে?

মুখ্যমন্ত্রী নবান্ন সভা ঘরের অনুষ্ঠানে বলেন, তিনি আগেই ডিজিপি (DGP) সাহেবকে ১১২ হেল্পলাইন চালু করার কথা বলেছিলেন। তিনি জানান, গুজরাট মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মতো রাজ্যে এরকম হেল্প লাইন  নম্বর রয়েছে। যেখানে বিপদে পড়ে ফোন করলে ৬ মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছে যায়। আর বাংলায় লাগে ৩ ঘন্টা। তাই এই উদ্যোগে চেষ্টা করা হবে যাতে ৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। 

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, ১,৬০০ পুলিশ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তারাই এই কাজে নিযুক্ত হবেন। আরো দ্রুত গতিতে পুলিশ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আগামী বাজেটে এই কাজের জন্য আরও দুটি গাড়ি নির্ধারিত করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ পুরসভায়, যোগ্য হয়েও বঞ্চিত? জেনে নিন কী করবেন

ইতিমধ্যেই কলকাতা পুলিশের ব্যাটেলিয়নে দুর্গাসুরক্ষা স্কোয়াড (Durga Suraksha Squad) নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হবে বল ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী। এই স্কোয়াড নারী সুরক্ষার জন্য মোতায়েন থাকবে বলে জানা যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এই এই স্কোয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে। এছাড়াও প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্ক (Cyber Helpdesk) চালু করা হয়েছে। সব মিলিয়ে পুলিশ পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে এবং নাগরিকদের সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য এই ইতিবাচক উদ্যোগগুলি নিয়েছে নতুন সরকার। 

Leave a Comment