রাজ্যে বুলডোজার অ্যাকশন, তৃণমূলকে ধাক্কা হাইকোর্টের…! আজকের সেরা ১০ খবর (২ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ জুলাই, বৃহস্পতিবার। রাজ্যে বুলডোজার অ্যাকশন, তৃণমূলকে ধাক্কা হাইকোর্টের, শ্রাবণী মেলায় হাওড়া থেকে স্পেশাল ট্রেন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাসনাবাদ শাখা নিয়ে বড় ঘোষণা রেলের

হাসনাবাদ শাখার যাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন শিয়ালদার ডিআরএম। এবার হাসনাবাদের যাত্রীরা সরাসরি মেট্রোর সুবিধা পেতে পারেন। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, বারাসাত থেকে হাসনাবাদ ৩৩৩১৯ ট্রেনটি বারাসাত স্টেশনের পরিবর্তে এবারে সরাসরি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে। আমার বিকেল ৫:২৪ মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সন্ধ্যা ৭:২০ মিনিটে হাসনাবাদ পৌঁছবে। তবে রেলের এই উদ্যোগের ফলে যাত্রীরা সরাসরি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে মেট্রো ধরতে পারবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) DA-র জন্য খুলল হেল্প ডেস্ক

রাজ্যের বাজেটে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও বকেয়া ডিএ নিয়ে জলঘোলা এখনও পর্যন্ত কাটেনি। এবার সেই সমস্যা সমাধানের উপায় জানিয়েছে রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ। আজ সংগঠনের তরফ থেকে ডিএ হেল্পডেস্ক নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করা হয়েছে। সেখানে সরাসরি ডিএ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। এই নম্বরগুলো হল— ৯৭৩৪৫৩৪০৬৮, ৭০০১৯৬১০৬০, ৮০০১৭৯৩৭৮৮, ৯৪৭৪৩০৫৬৬৫। এর পাশাপাশি একটি ইমেইল আইডি চালু করা হয়েছে। সেখানেও জানানো যাবে অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) গ্রেফতারের পর এবার ইডির নজরে দেবরাজ চক্রবর্তী

গতকাল তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। এবার আরও বিপাকে পড়লেন তিনি। জানা গিয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি এবার তাঁর আর্থিক লেনদেন এবং সম্পত্তির উৎস খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মাঠে নামছে। আসলে তিনি বিধান নগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন। পুরুলিয়ার অযোধ্য পাহাড়তলী এলাকার একটি হোটেলে আত্মগোপন করেছিলেন তিনি এমনটাই খবর। আর সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে অর্থ পাচার থেকে শুরু করে বেআইনি আর্থিক লেনদেনের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখার জন্যই এবার মাঠে নামছে ইডি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) কলেজ স্ট্রিট নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

এবার কলেজ স্ট্রিট নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বই পড়ার জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে গোটা চত্বর নো ভেইকেল জোন হিসেবে গড়ে তুলতে চাইছে প্রশাসন এমনটাই খবর। অর্থাৎ ওই এলাকায় কোনও গাড়ি-ঘোড়া চলবে না। কিন্তু যাতায়াতের সামঞ্জস্য বজায় রাখার জন্য শুধুমাত্র ট্রাম, সাইকেল এবং ব্যাটারি চালিত গাড়ি চালানো হবে বলেই জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কলেজ স্ট্রিটকে লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজানো হবে। সেই কারণেই এবার এই বড়সড় উদ্যোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

আরও সমস্যা বাড়ল কালীঘাট তৃণমূলের। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোর ধাক্কা দিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি পুনরুদ্ধার করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মমতার শিবির। কিন্তু আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য উল্টে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে হলফনামা জমা চেয়েছেন। এমনকি পুলিশ কতদূর তদন্ত করল সেই রিপোর্ট চাওয়া হয়েছে। এখনই ওই ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি খোলা হবে না বলেই স্পষ্ট জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কিন্তু এই দাবি মানতে নারাজ তৃণমূল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) শ্রাবণী মেলায় হাওড়া থেকে স্পেশাল ট্রেন

শুরু হচ্ছে শ্রাবণী মেলা। এবার সেই উপলক্ষেই বড় সুখবর শোনালো পূর্ব রেল। বেশিরভাগ মানুষ শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে জল ঢালতে যান। পাশাপাশি বৈদ্যনাথ ধাম মন্দিরেও ধুমধাম করে এই মেলার আয়োজন করা হয়। সেই কারণে এবার বড় ঘোষণা করল রেল। তারকেশ্বরের মতো প্রতিবছর এই পবিত্র দিন উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল বয়ে নিয়ে বাবার ধামে আসেন। এবার তীর্থযাত্রীদের যাত্রা নিরাপদ করার জন্য পূর্ব রেল হাওড়া এবং নটেসরের মধ্যে একটি শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) কাটোয়ায় গান্ধী মূর্তিতে কালো কাপড় দেওয়া অভিযুক্ত গ্রেফতার

কাটোয়ায় গান্ধীর মূর্তিতে কালো কাপড় দেওয়ার অভিযোগে তোলপাড় রাজ্যের রাজনীতি। কে এইভাবে জাতির জনককে কালো কাপড় পরালো তা নিয়ে উঠতে শুরু করে বিভিন্ন রকম প্রশ্ন। এবার সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই এক অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, একজন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই কাজ করেছেন এবং তাঁর আসল বাড়ি বিহারে। রাতের অন্ধকারেই এই অপকর্ম ঘটানো হয়। মধ্যরাতে জনমানবশূন্য এলাকাতে প্রথমে তিনি ওই মহাত্মা গান্ধীর মূর্তির সামনে দাঁড়িয়ে নিজের পরা জামাকাপড় খুলে গান্ধীজীর মুখ ঢেকে দেয়। তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি

মার্কিন ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের পতন আর বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজারে আস্থা ফেরার জন্য একধাক্কায় ২৫ পয়সা ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টাকা। জানা গিয়েছে, যেখানে বুধবার দিনের শেষে ডলারের পাল্টা লেনদেন দাঁড়িয়েছিল ৯৫.২০ টাকা, সেখানে আজ সকালে বাজার খুলতে দাঁড়িয়েছে ৯৪.৯৫ টাকায়। এতে দেশের অর্থনীতির উপর চাপ যে কমল তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) গিগ ওয়ার্কারদের PF, ESI এর ঘোষণা

এবার গিগ কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী অর্জুন সিং। হ্যাঁ, সুইগি-জোম্যাটোর মতো ডেলিভারি কর্মীদের পিএফ এবং ইএসআই চালু করার কথা ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, সরকারের কোনও দফতর দুই থেকে তিন মাস জরুরী ফাইল আটকে রাখলে সরাসরি তাদেরকে জানাতে। রাজ্যে বিনিয়োগ করলে বাংলার অনেক ছেলে-মেয়ে চাকরির সুযোগ পাবে। এমনকি সরকারকে আরও ভালো করতে শিল্পপতিদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্জুন সিং। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল শওকত পুত্রের বেআইনি ক্যাফে

এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে অরণ্যের কূলে। বৃহস্পতিবার সকালে সেখানে এসে পৌঁছয় বুলডোজার। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-র মৌখালী এলাকায় সকাল থেকেই আজ ইমরান মোল্লার ক্যাফে ভাঙতে ভারী যন্ত্র নিয়ে অভিযানে নেমেছে পুলিশ। এমনকি গোটা চত্বর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়, এবং বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। প্রসঙ্গত, এর আগেই নোটিশ দিয়েছিল রাজ্য সরকার। আর এবার ডেডলাইন পেরোতেই অ্যাকশন মুডে প্রশাসন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment