সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে চর্চা বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, সেপ্টেম্বর মাসে আয়োজিত অ্যাপলের বার্ষিক লঞ্চ ইভেন্টে নাকি সংস্থা প্রথমবারের মতো ফোল্ডেবল iPhone লঞ্চ করতে পারে, যার সম্ভাব্য নাম হতে পারে Apple iPhone Ultra। এমনকি এই নতুন ডিভাইসটির সঙ্গেই লঞ্চ হতে পারে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max। যদিও অ্যাপলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু একাধিক লিক হওয়া তথ্য অনুযায়ী, ডিজাইন, দাম এবং ফিচার্স নিয়ে জল্পনা বেড়েছে।
সেপ্টেম্বরেই হতে পারে লঞ্চ
প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের নতুন লঞ্চ ইভেন্ট 8 অথবা 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে। আর সেখানেই আনুষ্ঠানিকভাবে Apple iPhone Ultra লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খবর, নতুন iPhone 18 সিরিজের প্রি-অর্ডার 10 বা 22 সেপ্টেম্বর থেকেই শুরু হবে।
তবে ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্ট এটিই Apple এর প্রথম ডিভাইস হতে পারে। এমনকি কোম্পানির ইতিহাসের সবথেকে দামি iPhone হবে এটিই। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই ফোনটির দাম হতে পারে সম্ভাব্য 2000 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 1.88 লক্ষ টাকা। এমনকি ভারতীয় বাজারে আমদানি শুল্ক বা অন্যান্য চার্জ যুক্ত হলে তার দাম 2 লক্ষ টাকার উপরে হতে পারে। আর যদি তাই হয়, তাহলে এটিই ভারতের অন্যতম ব্যয়বহুল ফোল্ডেবল স্মার্টফোন হিসেবেই আত্মপ্রকাশ করবে।
দাম বাড়তে পারে iPhone 18 Pro এর
তবে শুধুমাত্র আইফোন আল্ট্রা নয়, বরং নতুন iPhone 18 Pro এর দাম আগের তুলনায় কিছুটা বাড়তে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভারতীয় মুদ্রায় এই ফোনটির দাম হতে পারে 1.32 লক্ষ টাকা। বিশেষজ্ঞদের মতে, উন্নত স্টোরেজ, মেমোরি এবং নতুন হার্ডওয়ারের কারণে এর দাম কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন: ফর্ম ফিলাপ করেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করবেন? জানালেন মুখ্যমন্ত্রী
কী কী ফিচার্স থাকতে পারে নতুন ফোনটিতে?
লিক হওয়া তথ্য অনুযায়ী, iPhone Ultra এবং iPhone 18 Pro দুই ফোনেই থাকতে পারে অ্যাপলের নতুন প্রজন্মের A20 চিপসেট। এমনকি ফোনদুটি iOS 27 অপারেটিং সিস্টেমের উপরে বেস করে চলবে। আর ডিজাইনে খুব একটা পরিবর্তন না এলেও নতুন কিছু রংয়ের বিকল্প দেখা যেতে পারে। এছাড়া ক্যামেরাতে থাকবে উন্নত ভেরিয়েবল অ্যাপারচার প্রযুক্তি। আর iPhone Ultra এর সম্ভাব্য ফিচার্সগুলির মধ্যে উল্লেখযোগ্য হতে পারে—
- মাত্র 4.5 মিমি পুরু আল্ট্রা-স্লিম ডিজাইন
- নতুন প্রজন্মের শক্তিশালী হিঞ্জ, যাতে ডিসপ্লের ভাঁজ কম দেখা যায়
- ডুয়াল রিয়ার ক্যামেরা
- ক্যামেরা কন্ট্রোল বাটন
- বড় ফোল্ডেবল ডিসপ্লে
- স্প্লিট-স্ক্রিন ও মাল্টিটাস্কিং সুবিধা