=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ পুরসভায়, যোগ্য হয়েও বঞ্চিত? জেনে নিন কী করবেন

অনন্যা সরকার, হুগলি: অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিক্ষোভ। ভাতার ৩,০০০ টাকা এখনও হাতে না পেয়ে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত অফিস, পুরসভা ও মহাকুমার শাসকের অফিসে সামনে বিক্ষোভে শামিল হচ্ছেন বহু মহিলা। বুধবার (১ জুলাই) সরকারের তরফ থেকে জানানো হয় মোট ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলার অ্যাকাউন্টে ভাতার ৩,০০০ টাকা পাঠানো শুরু করেছে সরকার। যদিও আবেদন পড়ে চল ১ কোটি ৬০ লক্ষ মহিলার। তবে এখনও ভাতার টাকা পাননি বলে অভিযোগ করেছেন বহু আবেদনকারী মহিলা। উত্তরপাড়ায় পুরসভার (Uttarapara Municipality) বাইরের চিত্রটাও সেরকমই। পুরপ্রধানের ঘরের বাইরে অনেক মহিলা বিক্ষোভ করতে জড়ো হন। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকেও। 

উত্তরপাড়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে মহিলাদের অসন্তোষ

অন্নপূর্ণা ভাণ্ডাদের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে না পাওয়ায় স্থানে স্থানে মহিলাদের বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ার ঘুরে বেড়াচ্ছে। বালুরঘাট, ধুপগুড়ির পর এবার উত্তরপাড়া পুরসভার ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বহু মহিলা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার সঠিক কারণ জানার জন্য ভিড় জমিয়েছেন পুরসভার মধ্যে। 

ক্ষুব্ধ মহিলাদের শান্ত করতে ও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার (EO)। কিন্তু কৈফিয়ত চেয়েও সন্তোষজনক উত্তর না পেয়ে মহিলাদের বিক্ষোভ চলতে থাকে। অবশেষে ঘটনাস্থলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ বাহিনী এসে শান্ত করে বিক্ষুব্ধদের। যদিও কর্তৃপক্ষের তরফে এখনও এবিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

টাকা না পেলে কি করবেন? 

অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী নতুন করে নাম লেখান, যার মধ্যে প্রায় ২৬ লক্ষ নাম বাদ পড়েছে। বাকিদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে যারা যোগ্য কিন্তু এখনো টাকা পাননি, তাদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ফর্মে ভুল থাকার কারণে যাদের টাকা আটকে গেছে, তারা চলতি মাস এবং অগাস্ট মাসে আবার আবেদন করতে পারবেন। গত পয়লা জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা ৯০ দিন চলবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। 

Leave a Comment