সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩ জুলাই, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর এবং কুম্ভ রাশিতে আর সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে বিষকুম্ভ এবং প্রীতি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:৩৪ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার তাই মা সন্তোষীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার ইতিবাচক মনোভাব চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে পারে বলেই মনে করা হচ্ছে। আজ কাছের মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। এমনকি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ আপনার মনোভাব নমনীয় হওয়া উচিত। পরিবারের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। জীবনসঙ্গীর অনিচ্ছা সত্ত্বেও আজ আপনাকে বাইরে যেতে হতে পারে যার জন্য সে দুঃখিত হবে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে বাড়িতে একটি অ্যাকোরিয়াম রাখুন এবং সেখানে একটি কালো এবং দশটি সোনালি মাছ রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ কাজ থেকে একটু বিরতি নেওয়া উচিত। আরাম করা উচিত এবং আপনার পছন্দের কাজগুলি করা উচিত। আজ ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনা সফল হবে আর আপনি আর্থিক ভাবে লাভবান হতে পারবে। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করা উচিত এবং সেটিকে রোমান্টিক করলে সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আজ আপনার ভেতরের শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে আরও ভালো করে তুলতে সাহায্য করবে। শিক্ষামূলক ভ্রমণ আজ আপনার জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে।
প্রতিকার: আজ আপনার চাকরি বা ব্যবসায় লাভ করার জন্য সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে পৃথিবীকে প্রণাম করার চেষ্টা করতে হবে।
মিথুন রাশি: কিছু অনিবার্য ঘটনা আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আজ পরিস্থিতি মোকাবিলা করার জন্য সব সময় শান্ত থাকার চেষ্টা করতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ না করে এমন কোনও পদক্ষেপ নেবেন না যেখান থেকে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনার প্রিয়জন আপনাকে চমক দিতে পারে সুন্দর কোনও কাজের মাধ্যমে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আজ আপনি অবসর সময় কাটাতে পারবেন এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ ধ্যান বা যোগব্যায়াম দিয়ে আপনার দিন শুরু করা উচিত। এটি করলে আপনার নিজের উন্নতি হবে। আজ আর্থিকভাবে আপনি লাভবান হতে পারবেন। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ টিভি কিংবা মোবাইল ফোনে সময় নষ্ট না করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে আপনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন এবং সেগুলিকে সামাল দেওয়ার জন্য আপনার অতিরিক্ত শক্তি প্রয়োজন পড়বে।
প্রতিকার: আজ আপনার চাকরি কিংবা ব্যবসায় লাভ করার জন্য সকালে ঘুম থেকে উঠে পৃথিবীকে প্রণাম করার চেষ্টা করতে হবে।
সিংহ রাশি: মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। এটি আধ্যাত্মিক জীবনের জন্য অপরিহার্য হয়ে উঠবে। আজ জীবনের সমস্যা সমাধান করতে ইতিবাচক চিন্তা ভাবনা রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না। আজ রোমান্টিক ডেট বা সুস্বাদু খাবার খাওয়ার জন্য প্রিয়জনকে আমন্ত্রণ জানাতে পারেন। আজ আপনার কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে শেষ মুহূর্তে তা বাতিল হতে পারে। এর জন্য আপনার মন খারাপ হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ কোনও সাধুর আশীর্বাদ আপনার মনে শান্তি নিয়ে আসবে। যাদের অবস্থানের কারণে আজ আপনার অপ্রয়োজনীয় কাজে টাকা খরচ হতে পারে। টাকা জমানার প্রয়োজন পড়লে জীবনসঙ্গী কিন্তু বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা উচিত আজ। এমনিতে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়। পরিবার আর দাম্পত্য জীবনে আজ ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অনাকাঙ্ক্ষিত কোনও ভ্রমনে যেতে হতে পারে আপনাকে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাইরে যাওয়ার সময় কপালে জাফরান বা হলুদের তিলক লাগানোর চেষ্টা করুন।
তুলা রাশি: অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা আজ আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আজ পরিচিতদের মাধ্যমে আপনি আয়ের নতুন উচ্চ খুঁজে পেতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ কোনও বন্ধুর সঙ্গে আপনি পরিচিত হতে পারবেন যে আপনার যত্ন নেয় এবং আপনাকে বোঝে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ। আজ জীবনসঙ্গীর সাথে দিনটি খুবই ভালোভাবে কাটাতে পারবেন। এমনকি তার সঙ্গে কাটানোর জন্য প্রচুর সময় পাবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে শরীরে রুপো পরার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনি সামাজিক সমাবেশের সুখী বোধ করতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। না হলে আর্থিক ক্ষতি হতে পারে। এমনিতে আর্থিক দিক থেকে আজকের দিনটি এই রাশির জাতক-জাতিকাদের একদমই ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে। আজ জীবনে জটিলতাগুলি বোঝার জন্য আপনাকে পরিবারের কোনও বয়স্ক সদস্যদের সাহায্য নেওয়া উচিত। আজ কোনও মধুর স্মৃতি আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে মতবিরোধ সমাধানে সাহায্য করতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে হনুমানের মন্দিরে বাদাম অর্পণ করুন এবং তার অর্ধেক বাদাম ফিরিয়ে এনে লকারে রাখার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। যা মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসার উন্নতির জন্য অর্থ বিনিয়োগের প্রয়োজন পড়বে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ প্রেম এবং রোমান্স আপনাকে ভালো মেজাজে রাখতে পারে। আধ্যাত্মিক কোনও গুরু কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে আজ। আজ রোমান্টিক গান এবং সুগন্ধি মোমবাতি বা সুগন্ধি খাবার আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার মন ভাল করার জন্য সামাজিক মেলামেশার সুযোগ নিতে হবে। আর্থিক সমস্যা সমাধান হতে পারে এবং আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। আজ প্রেমের দিক থেকে আপনার দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন এবং সেই সময়ে সৃজনশীল কাজবাজ করতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ সঙ্গীকে কোনও কিছু করার চাপ দেবেন না।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে গুড় দিয়ে লাল কিংবা বাদামি গরুকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। তাৎক্ষণিক তৃপ্তি লাভের প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে এবং বিনোদনের জন্য অতিরিক্ত অর্থ খরচ করা চলবে না। আজ বাড়ির ভিতরে বা আশেপাশে বড় কিছু পরিবর্তন করতে পারেন। আজ আপনার প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে আরও উন্নতি লাভ করতে পারবেন আজ। আজ মূল্যবান সময় নষ্ট করতে পারেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মাংস এবং মদ খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
মীন রাশি: আজ অতীতের ভুল সিদ্ধান্তগুলি আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনি নিজেকে একা মনে করতে পারেন। পারিবারিক বিষয় এবং দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। পরিবারের কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজ আপনার অফিসে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং আর্থিক লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। আজ আপনি ভালোবাসার আবেশে আচ্ছন্ন হতে পারবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলে টাকাসহ সাদা ফুল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal