=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় জামাকাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ? সমস্যা এড়াতে আজ থেকেই মেনে চলুন এই টিপস

প্রীতি পোদ্দার, কলকাতা: আষাঢ় মাস পড়তে না পড়তেই ভারী বৃষ্টিতে মজেছে গোটা রাজ্য। বিধ্বস্ত গরমের হাত থেকে এই বর্ষা (Monsoon) স্বস্তি ফিরিয়ে আনলেও বেশকিছু সমস্যাও নিয়ে আসে। যার মধ্যে অন্যতম হল কাপড় (Clothes) থেকে বেরিয়ে আসা স্যাঁতসেঁতে গন্ধ। আসলে এই সময় যতই ভালোভাবে কাপড় ধুয়ে রাখুন না কেন বাতাসে আর্দ্রতার কারণে স্যাঁতসেঁতে গন্ধ থেকেই যায়। তবে কোনো চিন্তা নয়, আমাদের আজকের প্রতিবেদন এমন কিছু টিপস নিয়ে এসেছে যা বর্ষাকালেও কাপড় থেকে স্যাঁতসেঁতে গন্ধ দূর (Get Rid Of Dampness From Clothes) করতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

প্রতিদিন ধুতে হবে জামাকাপড়

কাজের ব্যস্ততার কারণে অনেকে বাইরে পড়া সব ময়লা জামাকাপড় লন্ড্রি ব্যাগে এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে। কিন্তু এই ভাবে ঘামযুক্ত ময়লা জামাকাপড় একজায়গায় জড়ো করে রাখলে বর্ষাকালে স্যাঁতসেঁতে গন্ধ বেরোয়। তাই জড়ো না করে চেষ্টা করুন অল্প অল্প করে সব জামাকাপড় একবারে কেচে নেওয়ার। তাহলেই দুর্গন্ধ বের হবে না।

লেবুর রসের ব্যবহার

বাইরে থেকে বৃষ্টিতে ভিজে বাড়িতে এলে প্রথমেই পোশাক ধুয়ে ফেলুন। তাহলে পোশাকের ভেজা সোঁদা গন্ধ আর পাওয়া যাবে না। এছাড়াও জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর। লেবুর রস দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে বেশ সাহায্য করে। অনেকেই জীবাণুনাশক তরল ডেটলও ব্যবহার করেন ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ দুর করতে। সেগুলিতেও গন্ধ চলে যায়। এছাড়াও চাইলে সোডা এবং বেকিং সোডা মিশিয়ে জমা কাপড় কাঁচতে পারেন।

একসঙ্গে ভিজে জামাকাপড় রাখবেন না

বর্ষায় অনবরত বৃষ্টির কারণে কাচা কাপড় বাইরে শুকনো খুব চাপের হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে ঘরের ভিতর ফ্যানের তলায় গাদাগাদি করে জামাকাপড় মেলা হয়। কিন্তু এটাতেই সমস্যা। কারণ ভিজে অবস্থায় গাদাগাদি করে রাখলে শুকোবে না। তাই কাপড়ের মাঝখানে ফাঁকা রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে। প্রয়োজনে কাপড় শুকোনোর সময় ঝুলিয়ে রাখুন বা হ্যাঙ্গারে দিন যাতে ভাঁজে ভাঁজে জল না জমে এবং ফ্রেশ থাকে।

আরও পড়ুন: চশমার নোজপ্যাডের দাগে নষ্ট হচ্ছে সৌন্দর্য? কাজে লাগান এই ৪ ঘরোয়া টিপস

ন্যাপথলিন বল আলমারিতে রাখুন

যদি আলমারিতে প্রচুর আর্দ্রতা থাকে, তাহলে ন্যাপথলিন বল আলমারির ভেতরে রাখা খুব জরুরি। কারণ এগুলো আর্দ্রতা শোষণ করে এবং কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ আসতে দেয় না। পাশাপাশি এটি সব ধরণের ব্যাকটেরিয়া এবং ছত্রাককেও মেরে ফেলে। এছাড়াও অনেকে আলমারির মধ্যে কর্পূর, নিমপাতা দিয়ে রাখে, এর ফলে জামাকাপড়ের দুর্গন্ধ ঝটপট করে চলে যায়।

Leave a Comment