=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া প্রভাব! ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: হাঁসফাঁস গরম কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার আগমন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল (Weather Tomorrow) কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য দিকে, উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি তুলনামূলক কমেছে। তবে মঙ্গলবার থেকে ফের শুরু হতে পারে ভারী বর্ষণ।

হাওয়া অফিস জানিয়েছে, এইমুহুর্তে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী দু’-তিন দিনে এটি আরও স্পষ্ট হতে চলেছে। অন্যদিকে রাজস্থান থেকে ওড়িশা উপকূলের উপরেও নিম্নচাপ অঞ্চল বিস্তৃত। যার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যদিও এখনই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গে সমগ্র জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও সকাল থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়।

আরও পড়ুন: মহিলাদের ফ্রি বাস ভ্রমণ, অনলাইন ও অফলাইনে কীভাবে বানাবেন পিঙ্ক কার্ড? জানুন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও এইমুহুর্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পাহাড় ও লাগোয়া এলাকায় বৃষ্টির দাপট তুলনামূলক ভাবে কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে।

Leave a Comment