=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অগাধ নীল জলরাশি, ছোটো ছোটো পাহাড়! বর্ষায় ঘুরে আসুন অচেনা ‘দুর্গাডিহি’

সহেলি মিত্র, কলকাতা: বর্ষাকালে প্রকৃতি আরও সবুজ হয়ে উঠেছে। আর এই সময়ে কোথাও ঘুরে এলে কেমন হয়! কিন্তু ছুটিও গত নেই, তাহলে কী করা যায়? আপনার মাথাতেও কী কোথাও ঘুরতে যাওয়ার ভূত চেপেছে? অথচ ছুটি কম? তাহলে এক বর্ষায় ঘুরে আসতে পারেন পাহাড়, জঙ্গল, ড্যামে ঘেরা এমন এক জায়গায় যেখানে আপনি থাকবেন ড্যামের ধারে পাহাড়ে থাকা একটি ঘরে। সে আলাদাই অনুভূতি দেবে। আজ কথা হচ্ছে ‘দুর্গাডিহি’ (Durgadih) নিয়ে। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

বর্ষায় ঘুরে আসুন দুর্গাডিহি

দুদিনের জন্য কোলাহল থেকে দূরে একটু শান্তিতে কাটাতে পুরুলিয়ার দুর্গাডিহি ইকো ট্যুরিজমে ঢুঁ মারতে পারেন। এখানে পিচ রাস্তার বদলে আপনি দূর দূরান্ত পর্যন্ত নীল জলরাশির পাশাপাশি দেখতে পাবেন। সেইসঙ্গে ছোট ছোট টিলার ন্যায় পাহাড় ও চারিপাশে সোনাঝুড়ি গাছের সমাহার দেখতে পাবেন। যেহেতু বর্ষাকাল, ফলে প্রকৃতি আরও সবুজ হয়ে উঠেছে। প্রকৃতির এই অপরূপ শোভা দেখে আপনার মন চাইবে না বাড়ি ফিরে আসতে।

আরও পড়ুনঃ আরও সুস্পষ্ট হল নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

এই দুর্গাডিহির মতো অফবিট ডেস্টিনেশন আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। কংসাবতি ড্যামের একাংশ দুর্গাডিহি নামে পরিচিত। ড্যামের একপাশ মুকুটমনিপুর ও অন্যপাশ দুর্গাডিহি। টিলা থেকে একটু নিচে কংসাবতি নদীর জল এসে ধাক্কা মারবে পাড়ে। সে আলাদাই অনুভূতি। এখানে রয়েছে ইকো রিসর্ট। সেইসঙ্গে রয়েছে টেন্ট ও। আপনি চাইলে এই টেন্টে থেকে অ্যাডভেঞ্চারের পুরো স্বাদ উপভোগ করতে পারবেন। এখানে রয়েছে আরও ছোট বড় নানা দ্বীপ যেখানে আপনি বোটিং করে অনায়াসেই যেতে পারেন।

কীভাবে যাবেন?

নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর জায়গায় কীভাবে পৌঁছাবেন? তাহলে সেক্ষেত্রে আগে আপনাকেআসতে হবে পুরুলিয়া স্টেশন যা ৭৪ কিমি দূরে অবস্থিত। এছাড়া আসতে পারেন বাঁকুড়া স্টেশনও। এখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন দুর্গাডিহি।

Leave a Comment