=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“এটাই পার্থক্য” মমতার সাথে তাঁর তফাৎ কোথায়? বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতায় এসেই উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে নতুন সকাল দেখেছেন রাজ্যবাসী। পূর্বতন সরকারের আমলে যা সম্ভব হয়নি, সেগুলোও যে সরকারের কাজের মধ্যে পড়ে সেটাই বুঝিয়ে দিচ্ছে বর্তমান সরকার। এমতাবস্থায়, শনিবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয় সেখানে। আর তারপরেই ভাষণ রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী খোঁচা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুঝিয়ে দিলেন তাঁর সাথে মমতার পার্থক্য কোথায়! একই সাথে স্মরণ করলেন মাত্র দু মাসের বিজেপি সরকার ক্ষমতায় এসেই কী কী কাজ করেছে।

মমতাকে খোঁচা শুভেন্দু অধিকারীর

এদিন, ধনধান্য স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই জানান, মানুষ তাঁদের উপর আস্থা রেখেছে। সেই ভরসার মান রাখবেন তিনি। একই সাথে এদিন মাত্র দু মাসের বিজেপি সরকার রাজ্যের মানুষের জন্য কী কী কাজ আজ পর্যন্ত করেছে তার খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “এখনও দুমাসও হয়নি সরকার গঠন হয়েছে। রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য ঠিক রাখার প্রয়োজন আছে। আমরা বাজেটে যা যা ঘোষণা করেছিলাম সবটা রাখাই প্রথম কাজ।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের তৃণমূল সরকার প্রশ্রয় দিত। আমরা ক্ষমতায় এসেই দেশের স্বার্থে বিএসএফকে জমি দিয়েছি।” অনুপ্রবেশকারীদের যে বাংলার মাটিতে কোনও স্থান নেই সেটা একেবারে বুঝিয়ে দেন শুভেন্দু! একই সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, “আগের মুখ্যমন্ত্রী বলতেন আমি সব জানি। আমি বলি, কিছুটা জানি। কিন্তু সবটা জানিনা। এটাই পার্থক্য।”

অবশ্যই পড়ুন: প্যারাগুয়েকে হারাতে নাজেহাল এমবাপেরা, কোয়ার্টার ফাইনালে উঠেও চিন্তায় ফ্রান্সের কোচ!

এদিন রাজ্যে শিল্প আনার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে আগের সরকারকে ঠুকেছিলেন শুভেন্দু। পাশাপাশি রাজ্যে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সে কথাও একবার স্মরণ করিয়ে দেন তিনি। আর তারপরেই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তোপ দেগে শুভেন্দু জানান, “বিজিবিএস-র ফাইল আমি ইতিমধ্যেই পড়ে নিয়েছি। আগের সরকার যে এত মিথ্যে কথা বলতে পারে, না দেখলে বোঝা যেত না। এই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন করবে বলে কোটি কোটি টাকা নষ্ট করেছে। সঠিক সময়ে সব সঠিক তথ্য সামনে আনবো।” বলাই বাহুল্য, এর আগেও বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী।

Leave a Comment